পুলিশ

ব্যুরো নিউজ, ১৩ ডিসেম্বর: বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত পুলিশকর্মী

ভোরের শহরে বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ কলকাতা পুলিশের এক কর্মী অভিজিত চক্রবর্তীর। তাঁর বয়স ৪০ বছর। তিনি বারাসতের বাসিন্দা। সূত্রের খবর, পশ্চিম বন্দর থানায় কর্মরত ছিলেন ওই পুলিশ কর্মী। মঙ্গলবার রাতে তাঁর নাইট ডিউটি ছিল। সেই ডিউটি শেষ হয় বুধবার ভোরে। কাজ সেরে নিজের স্কুটি চড়েই বাড়ির দিকে রওনা দেন তিনি।

পারিবারিক অশান্তির জেরে কৃষক দম্পতির মৃত্যু? দানা বাঁধছে রহস্য

সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে বিবেকানন্দ রোড হয়ে মানিকতলা ক্রসিং পেরিয়ে যান অভিজিত। তারপর বিবেকানন্দ রোড ও রাজ দীনেন্দ্র স্ট্রিটের সংযোগস্থলে আসার পরই তাকে পাশ থেকে ধাক্কা মারে একটি দ্রুতগামী ট্রাক। প্রবল সেই ধাক্কায় রাস্তার পাশে ছিটকে পড়ে অভিজিত। ঘটনাস্থলেই মৃত্যু হয় অভিজিতের। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘাতক লরিটিকে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে।

এদিকে ধাক্কা দেওয়ার পর প্রবল বেগে ঘটনাস্থল থেকে উধাও হয়ে যায় ট্রাকটি। ঘটনার তদন্তে নেমে ট্রাফিক পোস্টে থাকা একাধিক অ্য়াঙ্গেলের সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ।

সকালেই ঘটনাস্থলে ছুটে যায় কলকাতা পুলিশর ফেটাল স্কোয়াড। তার ঘটনাস্থলের সরজমিন তদন্ত ও ভিডিয়োগ্রাফি করেন। ইভিএম নিউজ 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর