প্রতিভা

নিউজ, ২৪ নভেম্বর: প্রতিভার সন্ধানে জেলা পুলিশের উদ্যোগে ফুটবল কোচিং

ছোট ছোট ছেলেমেয়েদের নামাতে হবে মাঠে। বিকশিত করতে হবে তাদের প্রতিভা। সেই লক্ষ্যে উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাটের অন্তর্গত মিনাখাঁয় ফুটবল কোচিং ক্যাম্পের উদ্বোধন হল। বসিরহাট পুলিশের ব্যবস্থাপনায় ও উদ্যোগে ছোট থেকে শুরু করে বিভিন্ন বয়সের ছেলেমেয়েদের অভিজ্ঞতা সম্পন্ন প্রশিক্ষকদের মাধ্যমে দেওয়া হবে ফুটবল প্রশিক্ষণ। এই কোচিং সেন্টারের সূচনা করেন বসিরহাট জেলা পুলিশ সুপার ড. জবি থমাস কে৷

খেলোয়াড়দের শুভেচ্ছা চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর

কোচিং ক্যাম্পের উদ্বোধন সমারোহে উপস্থিত ছিলেন মিনাখাঁর এসডিপিও আমিনুল ইসলাম খান, মিনাখার ব্লক উন্নয়ন সমষ্টি আধিকারিক সেলিম হাবিব সরদার, মিনাখা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দম হালদার সহ একাধিক প্রশাসনিক আধিকারিকগণ। বর্তমান প্রজন্ম মাঠ ভুলতে বসেছে। ভুলতে বসেছে সবুজের আহ্বান। আজকের দিনে আট থেকে আশি সব বয়সের মানুষ আসক্ত হয়ে পড়েছে মোবাইলে। ফলে মাঠ থাকে শূন্য। সেই মাঠকে পরিপূর্ণ করতে ও আবার ধুলোর ঝড় ওড়াতে বসিরহাট জেলা পুলিশের উদ্যোগ ‘লেটস গো ফুটবল’।

 

সুন্দরবন জনজাতি, অনগ্রসর অধ্যুষিত এলাকাগুলিতে ফুটবলের প্রতি আবেগকেও গুরুত্ব দেওয়া হবে। বিশেষ ফুটবল প্রতিভা পরিলক্ষিত হলে কলকাতার প্রথম সারির ফুটবল ক্লাবগুলিতে খেলার সুযোগের ব্যবস্থাও করা হবে।

 

বসিরহাট জেলা পুলিশ সুপার আশা প্রকাশ করেন, পরবর্তীতে এই প্রশিক্ষণ কেন্দ্র থেকেই ফুটবলাররা জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিভার স্বাক্ষর রাখবেন। মিনাখাঁ থানার এস্ট্রো ট্রাফের মাঠে কচিকাচাদের ফুটবল প্রশিক্ষণ দেবেন বিশিষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত ফুটবলার। সবমিলিয়ে সুন্দরবন এলাকার ছেলেমেয়েদের ফুটবল প্রশিক্ষণে খুশির জোয়ার উঠেছে কচিকাচা থেকে শুরু করে অভিভাবকদের মধ্যেও। ইভিএম নিউজ 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর