রাস

ব্যুরো নিউজ, ২৩ নভেম্বর: ইসকনে রাধাগোপীনাথের রাসযাত্রা উৎসব| প্রস্তুতি তুঙ্গে

 

দুর্গাপুর ইসকনের পরিচালনায় ও বীরভূম জেলার খয়রাশোল থানার ভীমগড় ভক্তিবেদান্ত ভোকেশনাল ট্রেনিং সেন্টার ও গীতা স্টাডি সার্কেলের আয়োজনে, রাধাগোপীনাথের রাসযাত্রার উৎসবের আয়োজন করা হয়েছে। সেই উৎসব উপলক্ষে আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে সোমবার পর্যন্ত রয়েছে চারদিনের নানান অনুষ্ঠান।মন্দির চত্বরে চলছে জোড়কদমে প্রস্তুতি।

খেলোয়াড়দের শুভেচ্ছা চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর

আগামীকাল শুক্রবার বৈকালে ঢাক, ঢোল, শঙ্খ, ঘন্টা, কাঁসর সহযোগে তারকব্রহ্ম নাম গাইতে গাইতে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে পরিক্রমা চলবে। সন্ধ্যা ৭ টায় ভজন কীর্তন ও প্রবচনের আয়োজন করা হয়েছে।

আগামী রবিবার ও সোমবার ভোরে মঙ্গলারতি, জপের ক্লাস, প্রবচন, ছাড়াও রয়েছে ভজন- কীর্তন, সন্ধারতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে চলবে অন্যান্য অনুষ্ঠান। সোমবার দুপুরে উপস্থিত সকল ভক্তদের জন্য থাকবে সুস্বাদু প্রসাদ বিতরনের আয়োজন।

রাসযাত্রা উপলক্ষে চারদিনের অনুষ্ঠানে শ্রীধাম মায়াপুর থেকে প্রভূজীদের উপস্থিতি ছাড়াও বীরভূম,পশ্চিম বর্ধমান, বাঁকুড়া সহ অন্যান্য জেলার বহু ভক্তজনেরা উপস্থিত থাকবেন।

 

সেবকপতি মাধব দাস জানান সোমবার দুপুরে প্রায় ২০ থেকে ২২ হাজার ভক্তদের মধ্যে সুস্বাদু প্রসাদ বিতরন করা হবে। ইভিএম নিউজ

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর