শরীরে

ব্যুরো নিউজ, ২১ নভেম্বর: শবাসন| শরীরের উপর এর উপকারিতা জানেন কি? 

শুধু মাত্র চিৎ হয়ে শুয়ে থাকার নাম শবাসন। শুনতে সহজ লাগলেও আদপে কিন্তু এই আসন সহজ নয়। মন ও মস্তিষ্কের সংযোগে এই আসন করা হয়ে থাকে। এই আসনে শরীর ও মনকে শান্ত ও স্থির রাখতে হয়। হাত পা যতটা সম্ভব হালকা ছেড়ে দিতে হয়। মড়ার মতো পরে থাকতে হয় এই আসনে। তাই এর নাম ‘শবাসন’। আসুন এই আসন করার পদ্ধতি জেনে নেওয়া যাক।

ফুটবল খেলা ঘিরে উৎসবের আমেজ

পদ্ধতি: চিত হয়ে শুয়ে, পা দুটি লম্বা করে ছড়িয়ে দিন। হাত দুটি শরীরের দুপাশে দেহ সংলগ্ন রাখুন। হাতের চেটো রাখতে হবে সম্পূর্ণ শিথিল অবস্থায়। হাত, পা ও পুর শরীর অবশ হয়ে গেছে এই ভেবে মৃত ব্যক্তির মতো শুয়ে থাকুন। যে আসন যতবার ও যতক্ষণ অভ্যাস করবেন, শবাসনেও ঠিক ততক্ষন অবশ্যই বিশ্রাম নেবেন। এই আসন করার সময় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে।

এছারাও আরও এক প্রকারের শবাসন করা যায়। তা হচ্ছে উপুর হয়ে শুয়ে মাটিতে কান পেতে সমস্ত শরীর শিথিল করে শুয়ে থাকা। দুহাত শরীরের দু- পাশে সংলগ্ন থাকবে। হাতের চেটো শিথিলভাবে পাতা থাকবে। যে সমস্ত আসন উপুর হয়ে শুয়ে করতে হয় সেই সমস্ত আসনের পর এই শবাসন করণীও। এইবার জেনে নেওয়া যাক এই আসনের উপকারিতা।

উপকারিতা: এই আসন নিয়মিত অভ্যাস করলে হাই ব্লাডপ্রেসার, অনিদ্রা, একাগ্রতার অভাব, একটুতে রেগে যাওয়া, নার্ভাস, টেনশন, ও স্নায়বিক দুর্বলতা ও উত্তেজনার মতো রোগ দুর হয়ে যায়। ইভিএম নিউজ 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর