গ্রেফতার

ব্যুরো নিউজ, ২০ নভেম্বর: মধুচক্রের আসর ফাঁস| গ্রেফতার দুই যুবতী ও এক যুবক

 

মধুচক্রের আসর থেকে ২ যুবতী সহ ১ যুবককে গ্রেফতার করলো ফুলবাড়ি ফাঁড়ির পুলিশ। সোমবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার ফুলবাড়ী এলাকায়। সোমবার ধৃতদের গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ।

অভাবের তাড়নায় সদ্যোজাত শিশুকে বিক্রির অভিযোগ মায়ের বিরুদ্ধে

জানা গিয়েছে, রবিবার রাতে গোপন সূত্রের খবর পাওয়ার ভিত্তিতে ফুলবাড়ি এলাকায় মধুচক্রের আসরে হানা দেয় ফুলবাড়ি ফাঁড়ির পুলিশ। মধুচক্রের আসর থেকে মুর্শিদাবাদ এলাকার দুই যুবতী সহ এক যুবককে আটক করেন পুলিশ। এর পরে তাদের নিয়ে আসা হয় গঙ্গারামপুর থানায়।

 

সোমবার সকালে গঙ্গারামপুর থানার পুলিশ ধৃত যুবতি ও  যুবককে গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠান। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। পুরো ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ দিনাজপুর জেলার ফুলবাড়ী এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইভিএম নিউজ 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর