খাদে

ব্যুরো নিউজ, ১৫ নভেম্বর: ভূস্বর্গে গভীর খাদে যাত্রীবোঝাই বাস 

বুধবার জম্মু- কাশ্মীরের ডোডা জেলায় ঘটে গেলো এক ভয়ঙ্কর বাস দুর্ঘটনা। সেই দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত ৩০ জন বাস যাত্রীর। জানা গিয়েছে, বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। বাসটি জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল। তারপর খাদের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই বাসের চাকা পিছলে যায়। যাত্রীদের নিয়ে প্রায় ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায় বাসটি। এখনও উদ্ধারকাজ চলছে। মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা রয়েছে।

কলেজের হোস্টেল থেকে উদ্ধার তরুণীর দেহ

দুর্ঘটনার খবরে গভীর শোকপ্রকাশ করেছেন জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিংহ। তিনি শোকবার্তায় বলেন, “ডোডায় একটি মর্মান্তিক বাস দুর্ঘটনা ঘটেছে। প্রাণহানির ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। শোকাহত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা ও দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের সমস্ত প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য জেলা প্রশাসন ও অন্যান্যকে নির্দেশ দেওয়া হয়েছে”। ইভিএম নিউজ 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর