শেষে

ব্যুরো নিউজ, ২ নভেম্বর: গৃহবধূর মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য

 

গলায় ফাঁস লাগানো অবস্থায় ঘর থেকে উদ্ধার হোল ২২ বছরের এক গৃহবধূর মৃতদেহ। মর্মান্তিক এই ঘটনার সাক্ষী থাকলো দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার নেহাতোর গ্রাম। এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। সুত্র মারফত জানা গেছে মৃত ওই গৃহবধূর নাম কুলসুম খাতুন।

IT-রিটার্নের নথি পোস্ট করে মুখ্যমন্ত্রীকে পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দুর

গৃহবধূর বাপের বাড়ির লোকজনের দাবি, খুন করা হয়েছে তাদের মেয়েকে। খবর দেওয়া হয় গঙ্গারামপুর থানায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

পরিবার সূত্রে খবর, বেশ কয়েক বছর আগে চালুন গ্রামের লতিফর মিয়ার মেয়ের সঙ্গে নেহাতোর গ্রামের যুবক জসিম মিয়ার বিবাহ হয়। তাদের একটি ২ বছরের পুত্র সন্তানও রয়েছে। জানা গিয়েছে বেশ কয়েক মাস ধরে ওই গৃহবধূর স্বামী ভিন্নরাজ্যে কাজ করছেন। বুধবার রাত্রে ওই গৃহবধূকে নিজের ঘরেই গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। যার পরেই শুরু হয় শোরগোল। ইভিএম নিউজ 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর