সরকারের

ব্যুরো নিউজ, ৩১ অক্টোবর: পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে পেনশনভোগীদের জন্যে সুখবর

পশ্চিমবঙ্গের পেনশনভোগীদের জন্যে পশ্চিমবঙ্গ সরকারের তরফে সুখবর। এবার আর তাদের লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার জন্য ব্যাঙ্কে যেতে হবে না। তাদের ব্যাঙ্কে লম্বা লাইনও দিতে হবেনা। আগামী ১লা নভেম্বর থেকে বাড়িতে বসেই তারা জমা দিতে পারবেন লাইফ সার্টিফিকেট। একটি বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গের অর্থ দপ্তর জানিয়েছে, পেনশনভোগীরা ‘ডিজিটাল লাইফ সার্টিফিকেট’ জমা দিতে পারবেন বাড়ি থেকেই।

ইডেনে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে বিশেষ বাস-মেট্রো পরিষেবা

‘ফেস অথেন্টিফিকেশন’-র দ্বারা ‘ডিজিটাল লাইফ সার্টিফিকেট’ জমা দেওয়া সম্ভব হবে স্মার্টফোনের মাধ্যমে। পশ্চিমবঙ্গ সরকার দীর্ঘদিন ধরেই পরিকল্পনা করে আসছিলো ব্যাঙ্কে গিয়ে লাইফ সার্টিফিকেট জমা না  দিয়ে, ঘরে বসে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার পদ্ধতি চালু করার। অবশেষে সরকার সেই পরিকল্পনাকে বাস্তবিকতার রুপ দিতে চলেছে।

এবার নভেম্বর মাস থেকেই শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের ডিজিটাল লাইফ সার্টিফিকেট প্রদান পরিষেবা। পেনশনভোগী ও ফ্যামিলি পেনশনভোগীদের বছরে একবার ব্যাঙ্কে গিয়ে সশরীরে হাজির হয়ে জমা দিতে হয় এই লাইফ সার্টিফিকেট। ব্যাঙ্ক কর্তৃপক্ষ তাদের কাছ থেকে যাচাই করে হার্ড কপি। জানা গেছে, নতুন পদ্ধতি চালু হওয়ার সাথে সাথে বজায় থাকবে পুরনো পদ্ধতিও।

অর্থ দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে, ডিজিটাল মাধ্যমে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার পাশাপাশি পুরনো পদ্ধতিতেও সশরীরে ব্যাঙ্কে গিয়েও লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন পেনশনভোগীরা। যদি তারা চান তবে ১ নভেম্বর থেকে স্মার্টফোনের সাহায্যে ‘ফেস অথেন্টিকেশন’-র মাধ্যমে ‘ডিজিটাল লাইফ সার্টিফিকেট’ জমা দিতে পারবেন। ইভিএম নিউজ 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর