ব্যুরো নিউজ, ১৯ অক্টোবর: কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে ফের সরব অভিষেক

উদ্বোধন আর বস্ত্রবিলির মঞ্চ থেকে চলা তরজায় এ দিন কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে ফের একবার সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতি বছরই পুজোর মধ্যে জনসংযোগ চলে রাজনীতিকদের। এবার তাতে সরাসরি রাজনীতি আসছে আগুনে ঘি দেওয়ার মতো। 

সিবিআই দফতরে হাজিরা প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতির

নিজের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারের বজবজ মহেশতলার একটি অনুষ্ঠানে তিনি এ দিন বলেন, ‘‘আরও ৬ মাস দেখব। কেন্দ্রীয় সরকার ১০০ দিনের টাকা না দিলে মে মাসে রাজ্য সরকারই এই টাকা দিয়ে দেবে।’’ তাঁর কথায়, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যদি ৩৭ হাজার কোটি টাকা খরচ করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালাতে পারে, তা হলে ১০০ দিনের কাজের ৮ হাজার কোটিও দিতে পারবে’’। তবে এই নিয়ে তৃণমূল যে আন্দোলনে নেমেছে, উৎসব শেষ হলে তা যে ফের গতি পাবে, তা উল্লেখ করে তিনি বলেন, ‘‘নভেম্বর মাস থেকে ফের এই দাবিতে আন্দোলন শুরু হবে’’।

অভিষেকের ঘোষণার জবাবে দুর্নীতির কথাই টেনেছেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য। তাঁর বক্তব্য, ‘‘এই রকম ঘোষণা আগে মুখ্যমন্ত্রীও করেছেন। মানুষ বুঝে গিয়েছেন যে, তৃণমূলের প্রাতিষ্ঠানিক দুর্নীতি আর মিথ্যাচারের কারণেই রাজ্যবাসী কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ নিতে পারছেন না”। ইভিএম নিউজ 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর