রিলায়েন্স

ব্যুরো নিউজ, ৮ অক্টোবর: বাজার দখল করতে রিলায়েন্স আনছে নতুন পণ্য

৪৯০০০ কোটি টাকার বাজার ধরতে রিলায়েন্সর নতুন উদ্যোগ। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ভবিষ্যৎ বৈদ্যুতিক যানবাহন (EV) সেক্টরে বড় পরিবর্তন ঘটাতে চাইছে। তাই মার্কেটে আনছে নতুন পণ্য।

একটি পুনর্নবীকরণযোগ্য শক্তি প্রদর্শনীতে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রদর্শিত নতুন পণ্যটি একটি অভিনব ধারণাকে প্রচার করে। একজন ব্যক্তি পরিবহনের জন্য একটি ব্যাটারি ব্যবহার করতে পারে। সেই সঙ্গে গৃহস্থালীর যন্ত্রগুলিকে চার্জ করার জন্যও  তা ব্যবহার করতে পারে৷ এই ব্যাটারিগুলি রিলায়েন্সের ব্যাটারি সোয়াপ স্টেশনগুলিতে অদলবদল করা যাবে। অথবা বাড়ির ছাদে সোলার প্যানেল ব্যবহার করে পুনরায় চার্জ করা যাবে বলে জানা গিয়েছে।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড নয়ডায় ‘ব্যাটারি শো’ ইভেন্টে বৈদ্যুতিক যানবাহনগুলির জন্য নতুন পণ্য এনেছে। যার মাধ্যমে ব্যাটারি পরিবর্তন ও নতুন ব্যাটারি স্টোরেজ প্রযুক্তি ব্যবহার করা যাবে বলে জানা গিয়েছে।

শহরে সাইবার প্রতারণার শিকার এক শিক্ষক

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২০২১ ও ২০২২ সালে প্রায় ২০০ মিলিয়ন মার্কিন ডলার খরচ করে দুটি ব্যাটারি কোম্পানি কিনেছিল। এই কোম্পানি দুটি হল ফ্যারাডিয়ন ও লিথিয়াম ওয়ার্কস। রিলায়েন্সের আধিকারিকরা বলেছে যে এই ব্যাটারির ধারণাটি ইতিমধ্যেই ও উৎপাদনের পর্যায়ের কাজ চলছে। আগামী বছরের প্রথম দিকে এই ব্যাটারি গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া যাবে।

পণ্যটি আম্বানির নেতৃত্বাধীন সংগঠনের 10 বিলিয়ন ডলারের ক্লিন এনার্জি উদ্যোগের একটি অংশ। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (RIL) এর নতুন প্রোডাক্ট শুধুমাত্র বৈদ্যুতিক যানবাহন (EV) নয়, তার সঙ্গে ব্যাটারির মাধ্যমে গৃহস্থালীর যন্ত্রপাতিগুলিকে চার্জ করা যেতে পারে। আগামী বছর ভারতীয় বৈদ্যুতিক যানবাহন ব্যাটারির বাজার ৫.৯ বিলিয়ন মার্কিন ডলার হওয়ার অনুমান করা হয়েছে। এবং যা ২০২৮ সালের মধ্যে ১০.১৪ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে৷ আর সেই বাজার ধরতেই রিলায়েন্সর নতুন উদ্যোগ। ইভিএম নিউজ
Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর