বৃষ্টি

ব্যুরো নিউজ, ২৫ সেপ্টেম্বর: টানা বৃষ্টিতে জলমগ্ন মালদা

নিম্নচাপের কারণে  টানা চার দিনের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে ইংরেজবাজার পৌরসভার সংলগ্ন এলাকাগুলি। হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের ধুমসাডাঙ্গি গ্রামেও জল জমে গেছে। এতে পথ চলতি সাধারন মানুষদের যাতায়াতে অসুবিধা হচ্ছে।

 

সুন্দরবনে ৩০টি কাঠের মিল বন্ধ করলো বনবিভাগ

বৃষ্টির জেরে ধুমসাডাঙ্গি গ্রামের ১০ টি মুসহর সম্প্রদায়ের দিনমজুর পরিবার গৃহহীন হয়ে পড়েছে। তাঁরা কোথায় গিয়ে আশ্রয় নেবে ভেবে উঠতে পারছে না। বাড়ির উঠানে প্রায় হাটু সমান জল জমে রয়েছে। এমনকি বাড়িতে প্রবেশ করতে শুরু করেছে জল। সপরিবারে বাচ্চা-বৃদ্ধ নিয়ে বড় সমস্যায় পড়েছেন পরিবারগুলি। সাপ ও পোকামাকড় বাড়িতে ঢুকে যাওয়ার আশঙ্কা রয়েছে। অপরদিকে কাঁচা বাড়িগুলোতে ধরেছে ফাটল। জরাজীর্ণ ঘরের চাল ভেদে মেঝেতে জল জমে রয়েছে।নলকূপ পর্যন্ত জলের তলায় তলিয়ে গেছে।

 

NRS হাসপাতালে দালাল চক্র! গ্রেফতার ২

পরিবারগুলিতে দেখা দিয়েছে চরম খাদ্য সংকট। শুকনো ভাত ও খিচুড়ি খেয়ে কোনোরকমে দিন‌  কাটাচ্ছে পরিবারগুলি।সরকারি সাহায্যের আশায় তীর্থের কাকের মত চেয়ে রয়েছে পরিবারের সকলে। হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের ধুমসাডাঙ্গি গ্রামে এই চিত্র ধরা পড়েছে।

মত বদল | রাজনীতি ছাড়ছেন না বিজেপির প্রলয় পাল

অভিযোগ, জল নিকাশি না থাকার কারণে সামান্য বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ছে এলাকা।জমা জল দিন দিন বেড়ে চলেছে।রাস্তা থেকে মানুষের বাড়িতে ঢুকে যাচ্ছে জল।বাচ্চা ও বয়স্ক ব্যক্তি রয়েছে বাড়িতে,তাদের পক্ষে আরও বিপজ্জনক।এই নোংরা জমা জলের কারনে নানা রোগ দেখা দিতে পারে।মূলত বর্ষা শুরুতেই এমন ঘটনা। গোটা বর্ষা সামনে তাতেই আতঙ্কে রয়েছে তারা। ইভিএম নিউজ

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর