লাবনী চৌধুরী, ২৫ আগস্ট: স্বজনহারাদের পাশে রাজ্যপাল সি ভি আনন্দ বোস। মালদা সফরে বোস। মিজোরামে রেলসেতু দুর্ঘটনায় স্বজনহারাদের পাশে রাজ্যপাল।

শুক্রবার সকাল ৯টা বেজে ৩০ মিনিটে কলকাতা থেকে মালদার উদ্দেশ্যে রওনা দেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ড: সি ভি আনন্দ বোস। হাওড়া স্টেশন থেকে যুবা এক্সপ্রেসে মালদার উদ্দেশ্যে রওনা দেন তিনি। মিজোরামে নির্মীয়মান রেলের সেতু ভেঙে মৃত্যু হয় ২৪ জন শ্রমিকের। জানা যায়, পরিযায়ী শ্রমিকরা সকলেই  মালদারই বাসিন্দা। সেই স্বজনহারা মানুষগুলির সঙ্গে দেখা করে পাশে দাঁড়ালেন আনন্দ বোস। শুধু তাই নয়, মৃতের পরিবারগুলিকে আর্থিক সাহায্যের আশ্বাসও দেন রাজ্যপাল। পরিবারগুলির হাতে ১০ লক্ষ টাকার আর্থিক সাহায্যে তুলেদেন তিনি। পাশাপাশি পরিবারের ১জন সদস্যকে চাকরির আশ্বাস রাজ্যপালের। ইভিএম নিউজ

 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর