পিসির বাড়ি বেড়াতে এসে ঝড় বৃষ্টিতে আম গাছ চাপা পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর। মৃতার নাম টাপুর সিং (১২)। এই ঘটনায় আহত মেঘা বাগদী নামে আরও এক ছাত্রী। বৃহস্পতিবার বাঁকুড়ার বড়জোড়া থানা এলাকার মেটেলি- ন’পাড়ার ঘটনা।

স্থানীয় সূত্রে খবর, বড়জোড়ার মালিয়াড়া গ্রামের বাসিন্দা ঐ স্কুল ছাত্রী ন’পাড়া গ্রামে পিসির বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে এসেছিল। বিকেলে ঝড় বৃষ্টির সময় আরও অনেকের সঙ্গে বাড়ি সংলগ্ন একটি আম গাছে আম কুড়োতে যায়। ঠিক সেই সময় ঐ গাছের ডাল ভেঙ্গে তার নিচে চাপা পড়ে যায় সে। পরে স্থানীয়রা উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। (EVM News) 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর