ইভিএম নিউজ ব্যুরো, ৩ মেঃ (Latest News) ঋণ দেওয়ার কথা বলে ফোন আসছে? প্রতারিত হতে পারেন কিন্তু! বিশদে জানুন… ঋণ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা চক্রের ফাঁদ পেতে চলছে জালিয়াতি। ভুয়ো কল সেন্টার খুলে বিভিন্ন ব্যাক্তিকে ফোন করে রমরমিয়ে চলছে এই জালিয়াতির কারবার।

প্রথমে কোন ব্যাক্তিকে কম সুদে ঋণ প্রদানের প্রস্তাব দেওয়া, আর তাতে রাজি না হলে সুদের পরিমাণ আরও কমিয়ে দেওয়ার কথা বলা হয়। রাজি হলেই বিভিন্ন অছিলায় শুরু হয় টাকা নেওয়া।

প্রথমে ঋণ অনুমোদন হয়ে যাওয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে আগাম কিছু টাকা চাওয়া হয়। এরপর নথিপত্র জমা নিয়ে আরও টাকা দাবি করা হয় এবং সব শেষে বিমা করতে বলা হয়। ২০ থেকে ৩০ হাজার টাকা নেওয়া হয়ে গেলেই ব্লক করে দেওয়া হয় গ্রাহকদের ফোন নাম্বার। এমনি প্রতারণার স্বীকার হয়েছেন পূর্ব মেদিনীপুরের পটাশপুর থানার অন্তর্গত এক বাসিন্দা উজ্জ্বল বেজে। কি বলছেন তিনি? শুনুন…

(EVM News)

ছোট্ট ঘরেই জন্ম নিয়েছে আকাশ ছোঁয়ার স্বপ্ন

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর