কোপারনিকাসের হুঁশিয়ারি

ব্যুরো নিউজ ৮ নভেম্বর : ২০২৪ সাল হতে চলেছে পৃথিবীর ইতিহাসে উষ্ণতম বছর। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস (সিথ্রিএস) এই তথ্য প্রকাশ করেছে। সংস্থাটি জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বিশ্বজুড়ে তাপমাত্রা ছিল অত্যন্ত উষ্ণ। এই প্রবণতা অব্যাহত থাকলে বছরের শেষেও উষ্ণতা শূন্যের কাছাকাছি থাকলে রেকর্ড ভেঙে এই বছরটি বিশ্বের উষ্ণতম বছর হিসেবে চিহ্নিত হতে পারে।

শাহরুখ খানের পারিবারিক ম্যানেজার, পূজা দাদলানির পরিচয়

জলবায়ু পরিবর্তন এর  প্রধান

সিথ্রিএসের তথ্যমতে, জলবায়ু পরিবর্তনের প্রধান দুটি কারণ হলো বিভিন্ন মহাদেশের ক্রমবর্ধমান তাপমাত্রা এবং সমুদ্রতলের উষ্ণতা বৃদ্ধি। কার্বন ডাই অক্সাইড নির্গমন, কয়লা এবং পেট্রোলের মতো শক্তির অতিরিক্ত ব্যবহারের ফলে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে। পরিবেশের উপর এই অতিরিক্ত চাপের ফলে নানা প্রাকৃতিক দুর্যোগও বাড়ছে বলে ধারণা করা হচ্ছে।এই সতর্কবার্তার মধ্যে জলবায়ু সংকট মোকাবিলার জন্য আন্তর্জাতিক উদ্যোগ গতি পাবে বলে আশা করা হচ্ছে। আগামী সপ্তাহে আজারবাইজানে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা সম্মেলনে বসতে চলেছেন, যেখানে জলবায়ু পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হিসেবে উঠে আসবে।

কাকেরা ফ্রিতে ট্রিটমেন্ট নিয়ে তাদের শরীর সুস্থ রাখে , জানুন একটি অদ্ভুত চিকিৎসার রহস্য

তবে, মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের জয় এই উদ্যোগকে কিছুটা অনিশ্চয়তায় ফেলেছে। সিথ্রিএস জানিয়েছে, এই উষ্ণতার বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে, ভবিষ্যতে আরো চরম আবহাওয়ার পরিস্থিতির সম্মুখীন হতে হবে বিশ্বকে।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর