৩১- এ পা দিলেন টলি কুইন ঋতাভরী চক্রবর্তী। জন্মদিনের রঙিন মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন ফাটাফাটি খ্যাত অভিনেত্রী।
দেখতে দেখতে আরও এক বছর বয়স বেড়ে গেল বং বিউটি ঋতাভরী চক্রবর্তীর। ‘ওগো বধূ সুন্দরীর’ হাত ধরে দর্শকের দরবারে ধরা দিয়েছিলেন। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। প্রথম ধারাবাহিকেই বাজিমাৎ। টেলিভিশনের গণ্ডি পার করে বাংলা ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন। পড়াশোনা আর কেরিয়ার সমানতালে সামলাতে একেবারে সিদ্ধহস্ত বার্থডে গার্ল ঋতাভরী চক্রবর্তী।
২৬ জুন ৩১- এ পা রাখলেন সকলের প্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। জন্মদিনের আগেই শুরু হয়ে গিয়েছে বার্থডে সেলিব্রেশন পর্ব। শহর ছেড়ে বিদেশে জন্মদিন পালন করছেন ঋতাভরী চক্রবর্তী। (Ritabhari Chakraborty) ইনস্টা হ্যান্ডেলে জন্মদিনের নানান রঙিন মুহূর্তকে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ছোট পর্দার ‘ওগো বধূ সুন্দরী’ ঋতাভরী।

ভক্তদের চাহিদা পূরণে সুদূর লন্ডন থেকে জন্মদিন সেলিব্রেশনের একগুচ্ছ ছবি আর রিল ভিডিয়ো শেয়ার করলেন টলিপাড়ার রাজকন্যা ঋতাভরী চক্রবর্তী।

ইনস্টা হ্যান্ডেলে চোখ রাখলে বোঝা যাচ্ছে জন্মদিনের তিন দিন আগে ই বার্থডে মুডে চলে গিয়েছেন ঋতাভরী। লন্ডন থেকে কেক কাটার ছবি শেয়ার করে লিখেছেন, ‘বার্থডে মান্থ’! (Birthday month!)গত দু সপ্তাহ ধরে সেলিব্রেশন মুডে রয়েছেন তিনি।

লন্ডনের লাস ভেগাসে ঋতাভরীর জন্মদিন জমজমাট সে কথা বলার অবকাশই রাখছে না। এখানেই শেষ নয়, তাঁর এই ফাটাফাটি জন্মদিনের আরও রঙিন মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিতেই শুভেচ্ছা আর ভালোবাসায় উপচে পড়েছে কমেন্ট বক্স।(EVM News)

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর