স্বস্তিতে

ব্যুরো নিউজ, ১৭ ডিসেম্বর: স্বস্তিতে দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ | প্রকাশকে ক্লিনচিট ED-র

স্বস্তিতে অভিনেতা প্রকাশ রাজ। ১০০ কোটি টাকার পঞ্জি কেলেঙ্কারি মামলায় তাঁকে ক্লিনচিট দিল কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থা ED। ইডি জানিয়েছে, তামিলনাড়ুর প্রণব জুয়েলার্স পঞ্জি কেলেঙ্কারির সঙ্গে কোনওভাবেই জড়িত নন এই দক্ষিণী অভিনেতা ।

পুরনিগমের রেকর্ড রুম সিল | CID তদন্তের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

এই মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য এর আগে প্রকাশ রাজকে ডেকে পাঠিয়েছিল এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ৫ ডিসেম্বর চেন্নাইয়ে ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন প্রকাশ।

২০ নভেম্বর তহবল তছরুপ প্রতিরোধ আইনের আওতায় প্রণব জুয়েলার্স নামে তামিলনাড়ুর তিরুচিরাপল্লির এক সংস্থার বিভিন্ন কার্যালয়ে তল্লাশি চালিয়েছিল ইডি। এরপরই তদন্তের জন্য সমন পাঠানো হয়েছিল প্রকাশ রাজকে। এরপরই ১০০ কোটি টাকার পঞ্জি কেলেঙ্কারি মামলায় প্রকাশকে ক্লিনচিট দিল ED। ইভিএম নিউজ

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর