স্ত্রী

ব্যুরো নিউজ, ২৪ নভেম্বর: সন্দেহের বশে স্ত্রীকে ‘খুন’ করলো স্বামী

সাত সকালে রান্নাঘরে ধারালো বটি দিয়ে স্ত্রীকে খুন করে পলাতক স্বামী। ঘটনাটি ঘটেছে জয়নগর থানার অন্তর্গত হরিনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের নলিকাটা অঞ্চলের ডোমপাড়ায়। মৃত ওই গৃহবধূর নাম অপর্ণা বৈদ্য। তার বয়স ২৮ বছর। জানা গিয়েছে, পলাতক ওই স্বামী তার স্ত্রীকে সন্দেহ করতো। আর এই সন্দেহের বশেই এই খুন। পলাতক ওই স্বামীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। সূত্রের খবর, মগরাহাট এলাকার বাসিন্দা অপর্ণা বৈদ্যের সঙ্গে ১৭ বছর আগে বিয়ে হয় জয়নগর থানার হরিনারায়নপুর অঞ্চলের ডোমপাড়ার বাসিন্দা পরিমল বৈদ্যের। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন। সোশ্যাল মিডিয়ায় রিল বানাতেন অপর্ণা। তার বেশ কিছু বন্ধু বান্ধব ছিল। তার জেরেই স্বামীর সাথে নিত্য অশান্তি লেগেই থাকতো। মাঝখানে কিছুদিন আগে স্বামীকে ছেড়ে পালিয়ে গিয়েছিলো অপর্ণা বলে জানা যায়।

প্রেমিকাকে গুলি করে খুন| আত্মঘাতী প্রেমিক

তাদের একটি ছেলে ও একটি মেয়ে আছে। ছেলেটি সপ্তম শ্রেণীতে পড়ে ও মেয়েটি পড়ে নার্সারিতে। অপর্ণার ছেলে অয়ন বৈদ্য জানায়, প্রায় তার মা ও বাবার মধ্যে ঝগড়া লেগেই থাকতো। বাবা মাকে মেরে ফেলার হুমকিও দিতো। ওইদিন সে যখন টিউশান পরতে যায় তখন এই ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা যায়, অপর্ণা বৈদ্যর সঙ্গে স্থানীয় এক যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। এই সম্পর্কের কথা তার স্বামী জেনে যায়। এই নিয়েই মূলত তাদের মধ্যে প্রায়দিন ঝগড়া লেগেই থাকতো।

সকালে যখন অপর্ণা রান্নাঘরে কাজ করছিলেন তখন স্বামী- স্ত্রীর মধ্যে তুমুল অশান্তি শুরু হয়। এর ফলে পরিমল ধারালো বটি দিয়ে অপর্ণার গলায় কোপ মারে। সাথে সাথে মাটিতে লুটিয়ে পরে অপর্ণা। সেইসময় তার রক্তাক্ত স্ত্রীকে ফেলে পালিয়ে যায় পরিমল। কিছুক্ষন পর প্রতিবেশীরা জানতে পারলে তারা জয়নগর থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জয়নগর থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে তারা নিকটবর্তী হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্যে। ঠিক কি কারনে পরিমল তার স্ত্রীকে খুন করলো সেই বিষয়ে তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ। ইভিএম নিউজ   

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর