ইভিএম নিউজ ব্যুরো, ১৯ জুনঃ (Latest News) টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন সাফল্যের শীর্ষে থাকা ব্যক্তিত্ব রাজ চক্রবর্তীর প্রথম স্ত্রী কে জানেন? বাংলা সিনেমার জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী কে যখন সাধারণ মানুষ চিনতেন না, জানতেন না, তখন কে তার পাশে ছিলেন ইনস্পিরেশন হয়ে, জেনে নিন।

সালটা ২০০০। রাজ তখন ইন্ডাস্ট্রিতে স্ট্রাগল করে চলেছেন। একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে দেখা হয় শতাব্দি মিত্র-র সঙ্গে। অল্প দিনের মধ্যেই বন্ধুত্বর সম্পর্ক। পরে প্রেমের সম্পর্কে পরিণত হয়। সেই তখন থেকেই শতাব্দী রাজের পাশে দাঁড়িয়ে তাকে সাহায্য করতেন। তার মনোবল জোগাতেন। সেই সময় রাজ রুদ্রনীল ঘোষের সঙ্গে বেহালার একটি জায়গায় বাড়ি ভাড়া থাকতেন রাজ । রাজের সঙ্গে শতাব্দীর এই প্রেমের সম্পর্কে প্রথম থেকেই অমত ছিল শতাব্দীর বাড়ির লোকের। এদিকে রাজের জন্য শতাব্দি একেবারে পাগল। টাকা পয়সা, খাওয়া -দাওয়া থেকে শুরু করে অসুস্থ হলে সেবা করা – সবটাই শতাব্দি করতেন রাজের জন্য।
জানা যায় বাড়ি থেকে খাবার চুরি করে রাজকে খাবার দিয়ে আসতেন তিনি। অবশেষে ২০০৬ সালে রাজকে বিয়ে করেন শতাব্দী। এবং তাও আবার বাড়ির অমতে। এরপরই ভাগ্যের চাকা ঘুরে যায় রাজের। ‘চিরদিনই তুমি যে আমার’, ‘চ্যালেঞ্জ’, ‘প্রেম আমার’, একের পর এক ছবি সুপারহিট হতে শুরু করে। আর এই সাফল্যের মধ্যেই রাজ টলিউড ইন্ডাস্ট্রির আর এক সুপারহিট নায়িকা শুভশ্রী সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। শতাব্দি কিন্তু সব জেনেও হাল ছাড়েনি, চেষ্টা করেছিলেন রাজকে ফিরিয়ে আনতে। তবে গ্ল্যামার দুনিয়ার টানে রাজ কখনো মিমি, কখনো পায়েল-এর মতো অনেকের সঙ্গে নাম জড়িয়ে পড়েন তিনি। শেষমেষ,২০১১  বিবাহ বিচ্ছেদ তাদের। এরপর শতাব্দি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান। এখন তিনি সেখানেই আছেন।(EVM News)

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর