কিশোর

ব্যুরো নিউজ, ২৩ নভেম্বর: প্রকাশিত হলো শিবদাসের কিশোর গোয়েন্দা কাহিনি

প্রকাশিত হোল শিবদাস রুদ্রের লেখা সপ্তম বই রহস্য গোয়েন্দা কাহিনী টিনি ভোম্বল। দুর্গাপুরের এক অনুষ্ঠানে আত্মপ্রকাশ ঘটলো এই গোয়েন্দা কাহিনীর। বাঁকুড়ার বিষ্ণুপুরের ভূমিপুত্র শিবদাস রুদ্র ১৯৪৩ সালে জন্মগ্রহণ করেন। তাঁর বয়স ৮০। ১৯৬৪ সাল থেকে দুর্গাপুরে কর্মসূত্রে তার বসবাস। দুর্গাপুরের এম এ এম সি তে বিল্ডিং ডিজাইনার হিসেবে তিনি কর্মরত ছিলেন। তার অভ্যাস ছিল স্কুল জীবনে, কবিতা, নাটক, গল্প লেখার। চাকরি থেকে অবসর নেওয়ার দীর্ঘ ১৪ বছর পর ৭৪ বছর বয়স থেকে পুরোপুরি লেখায় নিজেকে আত্মনিয়োগ করেন। সেই শিবদাস রুদ্রের লেখা সপ্তম বই রহস্য গোয়েন্দা কাহিনী টিনি ভোম্বলের আত্মপ্রকাশ ঘটলো দুর্গাপুরের এক অনুষ্ঠানে।

টিনি ভোম্বল এক রোমাঞ্চকর রহস্যে ঘেরা গোয়েন্দা কাহিনী। টিনি আর ভোম্বল হোলো পিসতুতো ও মামাতো ভাই বোন। উত্তর কলকাতার অভিজাত পরিবারে তাদের দুজনের জন্ম। এই দুইজন কিশোর কিশোরী ক্যারাটে, সাঁতার, জুডো শিখে পারদর্শিতা লাভ করে। দুজনেই প্রচন্ড বুদ্ধিদীপ্ত। তাদের বুদ্ধিদীপ্ত আলোক শিখায় চুরি, ডাকাতি, কিডন্যাপ, এমনকি আন্দামানের হ্যাভলক আইল্যান্ডের রহস্যময় আগ্নেয়গিরির গুপ্ত চরাচরের সমস্ত কিছু কিনারা হয়ে যায়। পুলিশ যা পারে না, পিস্তলের একটি গুলি খরচা না করেও টিনি ভোম্বল সমস্ত কিছু কিনারা করে দেয়। আন্দামানের হ্যাভলক আইল্যান্ডে গোপন আগ্নেয়গিরি পুলিশ কিনারা করতে পারছিল না। পুলিশ টিনি ভোম্বলের সহায়তা নেয়। টিনি ভোম্বল হানা দিয়ে তাদের সকলকে গ্রেপ্তার করে। এই টিনি ভোম্বল রহস্য উপন্যাসে মোট ছটি গল্প স্থান পেয়েছে।

ইসকনে রাধাগোপীনাথের রাসযাত্রা উৎসব| প্রস্তুতি তুঙ্গে

সেই গল্পগুলি হল : ‘আন্দামানের হ্যাভলক আইল্যান্ডে টিনি ভোম্বল’, ‘ডায়মন্ড হারবারে টিনি ভোম্বল’, ‘বিষ্ণুপুর মেলা উপলক্ষে বিষ্ণুপুরে টিনি ভোম্বল’,  ‘দুর্গাপুর বিধান নগরে টিনি ভোম্বল’, ও  ‘৬ জোড়া কিশোর কিশোরীর অন্তর্ধান রহস্য সন্ধানে টিনি ভোম্বল’। শিবদাস রুদ্রের লেখা গোয়েন্দা কাহিনী গুলিতে রহস্য সন্ধানের ভূমিকা পালন করার জন্য তাঁর কল্পনার উৎসারিত আলোকে বাস্তবকে তুলে ধরার চেষ্টা করে চলেছেন। শিবদাস বাবু রহস্য গোয়েন্দা কাহিনী ছাড়াও ছোট গল্প, কবিতা ও ধ্রুপদী উপন্যাস লিখে চলেছেন। শিবদাস রুদ্রের মতে আদতে আসল কবি সাহিত্যিকরা হলেন বাল্মিকী, কালিদাস, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, ও  জীবনানন্দ দাশ প্রমুখেরা। এক সাক্ষাৎকারে শিবদাস রুদ্র এই প্রতিবেদককে বলেন, কল্পনার আলোকে বাস্তব জীবনের ঘটনা তুলে ধরার চেষ্টা করে থাকি। শিবদাস রুদ্রের লেখার ভিতর ইতিহাস থাকে, পুরান থাকে, বাস্তব অতীতকে খুঁজে পাওয়া যায়। তাঁর লেখা পড়লে পাঠকদের জ্ঞানের বৃদ্ধি ঘটে। ইভিএম নিউজ

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর