ব্যুরো নিউজ, ৩ সেপ্টেম্বর: ভেঙে পড়ল ‘সোনার কেল্লা’র বাড়ি। কলকাতার ভবানীপুরে ভেঙে পড়ল বিপজ্জনক বাড়ি। কলকাতা পুরসভার পক্ষ থেকেই আগেই এই বাড়িটিকে বিপজ্জনক হিসাবে ঘোষণা করা হয়েছিল। শনিবার ভোর তিনটে নাগাদ হঠাৎই ভেঙে পড়ে সেই বাড়িটি।

কলকাতার ভবানীপুরের পদ্মপুকুরে অবস্থিত এই বাড়িটি। এই বাড়িটিতেই সত্যজিৎ রায়ের ‘সোনার কেল্লা’ সিনেমার কিছু অংশের শ্যুটিং হয়েছিল। বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায় মুকুলের দ্বিতীয় বাড়ি হিসাবে এখানেই শ্যুটিং করেছিলেন ‘সোনার কেল্লা’র কিছু অংশ

কলকাতায় পাক গুপ্তচর?

শনিবার আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটি। বাড়ির ভিতরে একজন থাকলেও তাঁর কোনও আঘাত লাগেনি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছান কলকাতা পুরসভার ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম বসু। ইভিএম নিউজ

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর