স্থায়ী

ব্যুরো নিউজ, ১৭ জানুয়ারি: বিদ্যুৎ দফতরের অস্থায়ী কর্মীর বিরুদ্ধে বিদ্যুৎ বিলে জালিয়াতির অভিযোগ

মানিকচকের নাজিরপুরে বিদ্যুৎ বিলে জালিয়াতির অভিযোগ বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মীর বিরুদ্ধে। গ্রাহকেরা হাজার হাজার টাকার বিদ্যুৎ বিল দিলেও তা বিদ্যুৎ দফতরে জমা না দেওয়ার অভিযোগ বিদ্যুৎ দফতরের ওই কর্মীর বিরুদ্ধে। সোমবার সেই কর্মীকেই নাজিরপুর এলাকায় আটকে রেখে বিক্ষোভ দেখালো এলাকার বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে মানিকচক থানার পুলিস। ঘটনাস্থল থেকে আটক করা হয় বিদ্যুৎ দফতরের ওই কর্মীকে। তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হয় মানিকচক থানায়।

সশরীরে আদালতে হাজিরার নির্দেশ নুসরতকে

ঘটনা সম্পর্কে জানা গিয়েছে, বিগত অক্টোবর মাসে নাজিরপুর এলাকার বাসিন্দাদের বিদ্যুতের মিটার রিডিং করে যান বিদ্যুৎ দফতরের অস্থায়ী কর্মী গণেশ ঘোষ। মিটার রিডিংয়ের সময় যে সমস্ত পরিবারের পুরুষরা বাইরে কর্মরত অবস্থায় রয়েছে সেই সমস্ত বাড়ি চিহ্নিত করে সেই বিদ্যুৎ দফতরের কর্মী। বেশ কিছুদিন পর সেই পরিবারগুলির কাছে গিয়ে তাদের বকেয়া বিল মেটানোর জন্য চাপ দেন তিনি। এমনকি বিল না দিলে তাদের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হবে বলে জানান।

সেই সমস্ত পরিবার গুলি তাদের বকেয়া বিল সেই বিদ্যুৎ দফতরের অস্থায়ী কর্মীদের হাতে তুলে দেন। অভিযোগ বকেয়া বিদ্যুৎ বিল দিলেও সেই বিলের টাকা জমা পড়েনি তাদের নামে। তারা বিদ্যুৎ দফতর মারফত জানতে পারে তাদের পুরনো বকেয়া বিল রয়েছে। এই খবর জানা মাত্রই নাজিরপুরের বাসিন্দারা বিদ্যুৎ দফতরের ওই কর্মীর ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। এদিন আবারো নাজিরপুর এলাকায় ওই অস্থায়ী বিদ্যুৎ কর্মী আসতেই তাকে আটক করে এলাকাবাসীরা। তাকে ঘিরে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসী। ইভিএম নিউজ 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর