বৃদ্ধি

ব্যুরো নিউজ, ৪ নভেম্বর: বাজারে পিয়াজের দামের পর্যবেক্ষণে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ টাস্ক ফোর্স

বাজারে পিয়াজের দাম কিছু দিন ধরেই আগুন। এই দামের পর্যবেক্ষণকে কেন্দ্র করে চলছে টাস্ক ফোর্সের অভিযান। নাসিক থেকে আসা পিয়াজের, ভিন্ন ভিন্ন রাজ্যে, ভিন্ন ভিন্ন দাম নিয়ে, গৃহীত সিদ্ধান্ত বদলের জন্য রাজ্যকে চিঠি দিলো টাস্ক ফোর্স। পাইকারি দামে সমতা ফিরলে আরও কমবে পিয়াজের দাম। আপাতত ৮০ থেকে নেমে কলকাতার বাজারে পিয়াজ ৬৫ থেকে ৭০ হয়েছে।

সিধু -কানু মুর্মু এসবিএসটিসি বাস টার্মিনাস চালুতে সরব জিতেন্দ্র তিওয়ারি

অভিযানের তৃতীয় দিনে আজ উত্তর কলকাতার বাগমারী ও মানিকতলা বাজারে দামের পর্যবেক্ষণে যাওয়া এনফোর্সমেন্ট ব্রাঞ্চ টাস্ক ফোর্স জানাল, ইতিমধ্যেই নতুন করে দাম বৃদ্ধি বন্ধ হয়েছে। একটু একটু করে কমতে শুরু করেছে পিয়াজের দাম।

 

রাজ্যের কাছে এই মর্মে NAFED কে চিঠি দিতে আর্জি জানিয়েছে টাস্ক ফোর্স। নাসিক থেকে দেশের দু একটি রাজ্যে ২৫ টাকা কেজি দরে পিয়াজ যাচ্ছে। এ রাজ্যে আসছে ৫০ টাকায়। এই বৈষম্য দুর হলে দাম আরও কমবে। ইভিএম নিউজ 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর