দোকানে

ব্যুরো নিউজ, ২ অক্টোবর: ফাস্টফুড দোকানে চলল গুলি | একটুর জন্য রক্ষা পেল দোকানি

ফাস্টফুডের দোকানে গুলি চালানোর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, নরেন্দ্রপুর থানা এলাকার সুকান্ত পার্ক দাসপাড়ার একটি রোল-চাউমিনের দোকানে খেতে এসে এক ব্যক্তি গুলি চালিয়েছেন বলে অভিযোগ। রাস্তার দিকে গুলি চালানোর অভিযোগ তাঁর বিরুদ্ধে। যদিও সেই গুলিতে কেউ আহত হননি। কিন্তু ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।

৮ দিন পর পড়ুয়ার দেহ উদ্ধার

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় সুবল দাস নামের এক ব্যক্তি দাসপাড়ায় একটি রোলের দোকানে খেতে এসেছিলেন। ওই রোলের দোকানি জানিয়েছেন, তিনি চারটি এগরোলের অর্ডার দিয়েছিলেন। এর পর হঠাৎই রাস্তার দিকে লক্ষ্য করে গুলি চালান। প্রচণ্ড শব্দে হকচকিয়ে যান সেখানে উপস্থিত সকলে।

অভিযুক্ত সুবল দাসের মুরগির মাংসের দোকান রয়েছে বলে জানা গিয়েছে। তবে তিনি কেন গুলি চালালেন সে ব্যাপারে কিছু জানা সম্ভব হয়নি। যদিও এই ঘটনায় কেউ আহত হননি। এই ঘটনায় ওই রোলের দোকানের মালিক বলেন, “উনি প্রায়শই এখানে খেতে  আসেন। যদিও আমি ওনার নাম জানি না। আজও এসে রোল বানাতে বলল। তারপরই খুব জোরে শব্দের জেরে হইচই পড়ে গেল। এরপর পার্টি অফিসের লোকেরা এসে নিয়ে যায় অভিযুক্তকে। আমাদের সঙ্গে কখনও ঝামেলা অশান্তি হয়নি”।

কয়েকদিন আগে পাশে গোপালনগর এলাকাতেও গুলি চালানোর ঘটনা ঘটে। এরপর ফের এই ঘটনা ঘটায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। ইভিএম নিউজ

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর