পুলিশের

ব্যুরো নিউজ, ৯ জানুয়ারি: পুলিশের বাড়িতে ডাকাতির তদন্তে CID | বিশেষ সতর্ক থাকার নির্দেশ

একের পর এক চুরি ডাকাতির ঘটনা। রীতিমতো আতঙ্কিত পূর্ব বর্ধমানের ছোড়া কলোনীর কারগিলপাড়ার বাসিন্দারা। তবে এর মধ্যেই গত শনিবার রাতে এক পুলিশকর্মীর বাড়িতে ডাকাতির ঘটনার ঘটে।

জাপান যেনও বিপর্যয়পুরী! সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ফের কেঁপে উঠল জাপান

ছোড়া কলোনীর কারগিলপাড়ার এক পুলিশকর্মী সুশান্ত বিশ্বাস। অস্ত্র-সস্ত্র নিয়ে এক ডাকাতদল ওই পুলিশ কর্মীর বাড়িতে হানা দেয় বলে অভিযোগ। ওই পুলিশ কর্মীকে বেঁধে রাখে দুষ্কৃতীরা। পরিবারের অন্যান্য সদস্যদের অস্ত্র দেখিয়ে চালানো হয় লুটপাট। শুধু তাই নয়, পাড়ার এক যুবক তাদের ঠেকাতে গেলে ওই যুবককেও ভোজালি দিয়ে এলোপাথাড়ি কোপায় বলে অভিযোগ।

সেই ঘটনার তদন্তে নেমে কোনও কুল কিনারা করতে পারেনি পুলিশ। শেষে তদন্তে নামে সিআইডি। মঙ্গলবার পাঁচ সদস্যের সিআইডি আধিকারিকের একটি দল ওই পুলিশকর্মী সুশান্তবাবুর বাড়িতে আসেন।  সঙ্গে ছিল তিন সদস্যের ফরেন্সিক বিভাগের একটি দলও। পুলিশকর্মীর বাড়ি থেকে কিছু নমুনাও সংগ্রহ করেন তাঁরা। পরিবারের সদস্য এক বলেন, “ওনারা তদন্ত করছেন। জুতোর ছাপ, আঙুলের ছাপ দেখছেন। ওনারা বিভিন্ন প্রশ্ন করেছেন।”

ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে বিশেষ সতর্কতা মেনে চলতে বলা হয়েছে। এলাকায় কোনও ভাড়াটিয়া এলে তার সম্পর্কে বিস্তারিত তথ্য পুলিশকে জানাতে হবে বলে জানিয়েছে পুলিশ। ইভিএম নিউজ

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর