প্রসূতি

ব্যুরো নিউজ, ১৩ ডিসেম্বর: পারিবারিক অশান্তির জেরে কৃষক দম্পতির মৃত্যু? দানা বাঁধছে রহস্য

জলপাইগুড়ি সদর ব্লকের বারোপাটিয়া গ্রাম পঞ্চায়েতের অধীন তিস্তা পারের নাথুয়ার চর এলাকায় বৃদ্ধ কৃষক দম্পতির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে মঙ্গলবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। স্থানীয় পঞ্চায়েত সদস্য ও স্থানীয়দের অভিযোগ, ওই দম্পতিকে কেউ মেরে ঝুলিয়ে রেখেছে। জানা গিয়েছে, বৃদ্ধের বয়স ৭০ বছর ও বৃদ্ধার বয়স ৬৫ বছর।

বস্তি থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। তাঁরা এসে মৃতদেহ দুটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে। তাঁরা জানিয়েছেন, ময়না তদন্তের পরে মৃত্যুর আসল কারন জানা যাবে। গোটা ঘটনা তাঁরা খতিয়ে দেখছেন। খবর পেয়ে এলাকার মানুষজনেরা মৃত দম্পতির বাড়ির সামনে ভিড় জমান। ঘটনায় তাঁরা আতঙ্কে রয়েছেন বলে জানিয়েছেন এলাকায় বাসিন্দারা।

 

সূত্র মারফত জানা গিয়েছে, দম্পতির ছেলে কাজের সূত্রে বাইরে থাকেন। ছোট জামাইয়ের সাথে দীর্ঘদিন ধরে দম্পতির পারিবারিক বিবাদ চলছিল। তবে তার জেরেই এই ঘটনা ঘটেছে কিনা তা তদন্ত করে দেখছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। ইভিএম নিউজ 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর