পশু হত্যা

ব্যুরো নিউজ, ১৭ অক্টোবর: নৃশংসভাবে পশু হত্যার ঘটনায় চাঞ্চল্য 

ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে পশু হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নদিয়ার শান্তিপুর এলাকায়। দোষীদের শাস্তি পাওয়া উচিৎ, দাবি স্থানীয়দের। ঘটনাটি নদীয়ার শান্তিপুর থানার ৫ নম্বর ওয়ার্ডের।

দমদম নেতাজি সংঘের পুজো প্যান্ডেলে আগুন 

স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার ওই এলাকার একটি আম বাগানে রক্তাক্ত অবস্থায় একটি ষাঁড়কে মাটিতে পড়ে থাকতে দেখেন তারা। কাছে গিয়ে দেখেন পশুটির শরীরে গভীর ছুরির আঘাত রয়েছে, খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃত পশুটিকে উদ্ধার করে।

যদিও ঘটনাস্থলে যায় ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। স্থানীয়দের দাবি, একটি অবলা পশুকে যারা এইভাবে নিশংস খুন করল তাদের শাস্তি পাওয়া উচিৎ। তবে ষাঁড়টিকে কারা এইভাবে খুন করল তার তদন্তে শান্তিপুর থানার পুলিশ। ইভিএম নিউজ

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর