ইভিএম নিউজ ব্যুরো, ২২ এপ্রিলঃ ( Latest News)  নিখোঁজ সদ্যোজাত শিশু, বিক্ষোভে উত্তাল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল।  মঙ্গলবার রঞ্জিতা সিংহ নামে এক মহিলা অসুস্থ অবস্থায় প্রথমে ভর্তি হন খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে। রাতে জন্ম দেন একটি শিশুর। কিন্তু তারপরই তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে।  অবস্থা বেগতিক বুঝে চিকিৎসকেরা সেদিন ভোরেই তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।

রঞ্জিতা দেবীর অভিযোগ, বৃহস্পতিবার ঠিক দুপুর ১২ টা নাগাদ সেই সদ্যোজাতকে খাওয়াতে গেলে পাশ থেকে এক মহিলা তাকে সাহায্যের জন্যে এগিয়ে আসে। কোলে তুলে নেয় শিশুটিকেও। কিন্তু মুহূর্তের মধ্যেই শিশু সমেত নিখোঁজ হয়ে যায় ঐ মহিলা। এই ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে যায় গোটা হাসপাতাল চত্বরে।

এদিকে এই খবর কানে যেতেই ঘটনাস্থলে পৌঁছয় হাসপাতাল সুপার সঞ্জয় মল্লিক এবং মেডিক্যাল ফাঁড়ির পুলিশ। এরপরই ওয়ার্ড চত্বরে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এদিকে এই ঘটনার প্রতিবাদে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসে বিজেপির যুব মোর্চা।এক মহিলার মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের সাহেবঘাটায়

(EVM News)

 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর