স্বপন পাল, ১৩ এপ্রিলঃ(Latest News) নিউ জলপাইগুড়িতে রোজগার মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। নিউ জলপাইগুড়ির কাশ্মীর কলোনির রেলওয়ে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হল রোজগার মেলা । আজ ভার্চুয়ালি এই অনুষ্ঠানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

নিউজলপাইগুড়িতে আজ অনুষ্ঠানের সূচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তিনি বলেন, এই রোজগার মেলা দেশের যুবক-যুবতীদের কাছে একটি বিরাট সুযোগ। আজ যারা নিয়োগপত্র পেলেন তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা । স্বাধীনতার অমৃতকালে এই নিয়োগ নতুন যুবক-যুবতীদের কাছে দেশের কাজে এগিয়ে যাওয়ার একটি সুযোগ। প্রধানমন্ত্রী বলেছেন, সারাদেশের দশ লক্ষ যুবক-যুবতীকে রোজগারের সুযোগ দেওয়ার পথে এগিয়ে চলেছে দেশ।আজ সারাদেশে ৭১হাজার নিয়োগ পত্র দেওয়া হল। আর এই নিয়োগপত্র তুলে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিক। ইন্ডিয়ান রেলওয়ে , পোষ্ট অফিস, ক্ষেত্রীয় গ্রামীন ব্যাঙ্ক বিভিন্ন দফতরে নিয়োগ পত্র পেলেন বিভিন্ন জেলার চাকুরীপ্রার্থীরা। শিলিগুড়ি থেকে নিযুক্তিপত্র দেওয়া হয়েছে ২৫৬ জনকে।(EVM News)

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর