স্পেন

ব্যুরো নিউজ, ৩০ সেপ্টেম্বর: দাদা-দিদির স্পেন সফর নিয়ে বিস্ফোরক অগ্নিমিত্রা

মুখ্যমন্ত্রী-সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্পেন সফর নিয়ে বিস্ফোরক মন্তব্য অগ্নিমিত্রার। সম্প্রতিকালে রাজ্যের মুখ্যমন্ত্রী ও ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় শিল্পের সন্ধানে স্পেন সফরে গিয়েছিলেন। উল্লেখ্য সেই স্পেন সফর ঘিরে বিভিন্ন রাজনৈতিক মহলে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। এবার এই সফরকে কটাক্ষ করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল।

শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার দু’নম্বর ব্লকের কলাগাছিয়া এলাকায় বিজেপির একটি দলীয় কার্যালয় উদ্বোধন করতে আসেন তিনি। বিজেপি নেত্রী তথা আসানসোল বিধানসভা কেন্দ্রের বিধায়িকা অগ্নিমিত্রা পল দলীয় কর্মসূচিতে এসে বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, “আমাদের টাকায় আপনাদের টাকায় আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ গিয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রীর বিদেশ সফরে কত টাকা খরচা হয়েছে ও কত টাকার শিল্প এই রাজ্যে এসেছে তার জবাব দিতে হবে। চাকরি আসছে আসছে বলে  আমাদের অনেক বোকা বানিয়েছে। বিধানসভা খুললে বিধানসভায় আমরা এই প্রস্তাব রাখবো যে মুখ্যমন্ত্রীর বিদেশ সফরে কত টাকা খরচা হয়েছে পাশাপাশি কত টাকার শিল্প এই রাজ্যে এসেছে। শুধু মৌ স্বাক্ষর করে যাবেন আর বাংলার মানুষ সেই আশায় বসে থাকবে। বাংলার পরিযায়ী শ্রমিক ভিন্ রাজ্যে গিয়ে মরবে সেটা মানা যায়না”।

তৃণমূল নেতা স্বপন মিশ্রকে ‘মারধর-হুমকি’ | প্রকাশ্যে ভিডিও

এরই পাশাপাশি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্পেন সফরকে কটাক্ষ করে তিনি বলেন, “এক্সৌসযরভ গঙ্গোপাধ্যায়ের অবস্থান নিয়ে আমরা খুবই হতাশ। উনি আমাদের ভারতীয় ক্রিকেট দলের ক্রিকেট আইকন। উনি ক্রিকেট নিয়েই যদি মেতে থাকতেন তাহলে আমাদের খুব ভালো লাগতো। উনি বলেছেন যে আসানসোলে একটি ওনার কোম্পানি আছে। কিন্তু আমি আসানসোলের মেয়ে আমি। আমরাই জানিনা আসানসোলে ওনার কোনও কোম্পানি আছে কিনা। নতুন কারখানা উদ্বোধনের জন্য সৌরভবাবুর স্পেনে কেন যেতে হল? আপনাকে দিয়ে রাজনীতি করাচ্ছেন মুখ্যমন্ত্রী আর আপনি সেই রাজনীতিতেই নাচছেন”।

“আপনি রাজনীতির শিকার হয়ে যাচ্ছেন, মুখ্যমন্ত্রী যে কথা আপনার মুখ দিয়ে বলাতে চাইছেন আপনি সেই কথা বলছেন। উনি গেছেন সেটা ওনার বিষয়। উনি কবে শিল্পপতি হয়েছেন? কোম্পানির ডিরেক্টরে ওনার নাম নেই কেন? উনার যদি কোনও শিল্প হয়ে থাকে সেটা বাংলার মানুষকে জানতে হবে”। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল তোপ ডাকলেন। তিনি বললেন, “অনেক হয়েছে বাংলার মানুষকে বোকা বানানো। বাংলার মানুষ আপনার এই নাটক ধরে ফেলেছে আপনাকে হিসাব দিতে হবে”। ইভিএম নিউজ

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর