সংকল্প দে, ২৬ এপ্রিলঃ জাতিশংসাপত্রের দাবিতে আন্দোলন করতে গিয়ে মৃত্যু

জাতিশংসাপত্রের জন্য আন্দোলন করতে গিয়ে মৃত্যু হল ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের, নাম সুরেন রায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ২ নম্বর ব্লকে।

জানা গিয়েছে , মঙ্গলবার তফশিলী জাতি শংসাপত্রে ভূমিজ সম্প্রদায়ের মানুষদের অন্তর্ভুক্তিকরণের দাবিতে সেথর কলোনি গ্রামের ভূমিজ সম্প্রদায়ের মানুষরা ব্লক অফিসে ডেপুটেশন দেওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। শিরসি মাদ্রাসা থেকে এই পদযাত্রা শুরু হয় যা গোয়ালপোখর ২ নম্বর ব্লকের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলেন। যাওয়ার পথে সেথর গ্রামের ৬৫ বছর বয়সি সুরেন রায় মিছিলে হাঁটার সময় জ্ঞান হারিয়ে ফেলেন। সেখান থেকে চাকুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে ।

গোয়ালপোখর ২ নম্বর ব্লকের বি ডি ওর সঙ্গে কথা বলার পর আন্দোলনকারীরা জানিয়েছেন বি ডি ও তাদের আশ্বাস দিয়েছেন যে তাদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এবং সমস্ত দিক খতিয়ে দেখা হবে। (EVM News) 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর