প্রার্থণা

ব্যুরো নিউজ, ২৪ অক্টোবর: ছলছল চোখে সকলের প্রার্থণা ‘আবার এসো মা’

 

দীর্ঘ এক বছরের অপেক্ষা শেষে মাত্র চারটি দিনের জন্য মায়ের ঘরে আসা। এবার দেবী দুর্গার ফেরার পালা। মন খারাপ আপামর বাঙ্গালীর। আর সেই মন খারাপের সুর যেন আকাশে বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে। হাজারো মন খারাপের মধ্যেও ঘরের মেয়েকে বিদায় জানাতে প্রস্তুত সকলে।

পরিবেশ বান্ধব মণ্ডপে জন প্লাবন 

মঙ্গলবার বিজয়া দশমীর সকাল থেকে জেলার অন্যান্য পুজো মণ্ডপগুলির সঙ্গে বাঁকুড়া শহরের লালবাজার কামারপাড়া পুজো মণ্ডপে অপরাজিতা পুজো শেষে ‘মা’কে বিদায় জানানোর আগে চলছে সিঁদুর খেলা।

 

এবার আরো এক বছরের অপেক্ষা তবুও তারমধ্যেও ছলছল চোখে সকলের একটাই প্রার্থণা ‘আবার এসো মা’। ইভিএম নিউজ 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর