আসল

ব্যুরো নিউজ, ২৫ অক্টোবর: চাঁদের আসল বয়স জানলে চমকে যাবেন 

চাঁদের বয়স আমাদের ভাবনার চেয়েও অনেক বেশি। কিন্তু তা এতদিন কারো জানা ছিল না।  আমরা জানতাম চাঁদের বয়স ৪.৫১ বিলিয়ন বছর। ১৯৭২ সালে চাঁদের মাটির যে অংশ নভশ্চররা নিয়ে এসেছিলেন তা পরীক্ষা করার কাজ বহু বছর ধরেই চলছে। সেই নমুনা থেকেই জানা গেল চাঁদের নতুন বয়স। এবার শিকাগো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা সহ আরও কয়েকজন বিজ্ঞানী চাঁদ থেকে আনা নমুনা পরীক্ষা করার সময় একদম অণু ধরে ধরে পরীক্ষা করেন। আর তাতেই একটি বিশেষ ধরনের স্ফটিকের অস্তিত্ব সম্বন্ধে জানতে পারা যায়। সেই স্ফটিক পরীক্ষা করে বিজ্ঞানীরা জানতে পারেন ওই স্ফটিকগুলি তৈরি হয়েছিল যখন এক ভয়ংকর মহাজাগতিক সংঘর্ষের জেরে চাঁদ নামক বস্তুটি জন্ম নেয়।  জানা যায়, সেই সময় ওই স্ফটিক চাঁদের মাটিতে মিশে গিয়েছিল।

সমুদ্রসৈকতে ভেসে এলো মৎস্যকন্যার দেহ

বিজ্ঞানীরা নিশ্চিত যে ওই স্ফটিকের বয়স অবশ্যই চাঁদের বয়সের সমান হবে। সেটা পরীক্ষা করতে গিয়ে দেখা গেছে চাঁদের বয়স এখন যা মনে করা হয় তার চেয়ে ৪ কোটি বছর বেশি।

এই স্ফটিক কিন্তু এতদিনের ধারনা বদলে দিয়েছে। চাঁদের বয়স পরিবর্তন করে দিয়েছে। মহাকাশ ও মহাজাগতিক বস্তু নিয়ে মানুষের নানা ধারনা রয়েছে। তাদের বয়স নিয়েও ধারনা রয়েছে। কিন্তু এখন মহাকাশ বিজ্ঞানের উন্নতি ও নানা ধরনের পরীক্ষাকে আরও সঠিক করার উপায় অনেক পুরনো ধারনা ভেঙে দিচ্ছে। বহুদিন ধরে যাকে সত্য বলে মনে করা হচ্ছিল সে সত্য বদলে যাচ্ছে। যেমন চাঁদের বয়সের ক্ষেত্রে হল। ইভিএম নিউজ

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর