উল্টে

ব্যুরো নিউজ, ১৬ নভেম্বর: খালের মধ্যে পড়ে উল্টে গেলো একটি পন্য বোঝাই লরি

 

মঙ্গলবার রাত সাড়ে এগারোটা নাগাদ পন্য বোঝাই একটি লরি খালের মধ্যে পড়ে উল্টে যায়। ঘটনাটি ঘটে খয়রাশোল থানার ভীমগড় রেলক্রসিং-এর গেটের সামনে।

বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে হাজির জেলাশাসক

জানা গিয়েছে, লরিটি গাজিয়াবাদ থেকে বীরচন্দ্রপুরের উদ্দশ্যে যাচ্ছিলো। রাণীগঞ্জ- মোড়গ্রাম ১৪ নাম্বার জাতীয় সড়কের পান্ডবেশ্বর দুবরাজপুর রাস্তার উপর দিয়ে রামপুরহাট এলাকায় বীরচন্দ্রপুর যাবার অভিমুখে ভীমগড় রেলক্রসিং গেটের সামনে সেই লরিটি  উল্টে যায়।

 

গাড়ির চালক মহঃ নিসার সেই কথা জানান। তিনি আরও বলেন, রেলগেটের রাস্তায় ওঠার সময় লরিটি আস্তে আস্তে চলছিল। লরিটির পজিশন নেওয়ার সময় একটু পিছনে আসতেই রাস্তার মধ্যে থাকা একটা গর্তে পড়ে গিয়ে এই বিপত্তি ঘটে। চালকের কিছুটা আঘাত লাগলেও বাকিসব অক্ষত অবস্থায় রয়েছে বলে জানা গিয়েছে। ইভিএম নিউজ 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর