শিক্ষানীতি

ব্যুরো নিউজ, ২২ নভেম্বর: কেন্দ্রের শিক্ষানীতির প্রতিবাদে তৃণমূলের ‘না’ 

কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের শিক্ষানীতির বিরুদ্ধে বিরোধী দলগুলি এক হলেও তাতে সামিল হচ্ছে না তৃনমূল কংগ্রেস। বিরোধী ১৬ টি ছাত্র সংগঠন কেন্দ্রের বিরুদ্ধে একজোট হলেও তৃনমূল ছাত্র সংগঠন সেদিক থেকে মুখ ফিরিয়ে নিলো।

উঃ কোরিয়ার উপগ্রহ উৎক্ষেপন

বিজেপির বিরুদ্ধে প্রত্যক্ষভাবে পথে নেমেছে আপ, কংগ্রেস, সমাজবাদী পার্টি, আর যে ডি, ডিএমকে প্রভৃতি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলি দিল্লিতে জানিয়ে দিয়েছেন আগামী ১২ জানুয়ারি তারা সংসদ অভিযান করবেন। ১ ফেব্রুয়ারি চেন্নাইয়ে আয়োজিত হবে জনসভা।

বিরোধীদের অভিযোগ পাঠ্য পুস্তক ও সংবিধান থেকে ‘ইন্ডিয়া’ নাম তুলে দিতে চাইছে বিজেপি। তারা চাইছে সাংবিধানিক মূল্যবোধ বিরোধী শিক্ষা ব্যবস্থা চালু করতে। সঙ্গে চলছে সর্বস্তরের গেরুয়াকরন। সিপি আই এম- এর ছাত্র সংগঠন, এস এফ আই- এর সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস জানান, এই সরকার বিরোধী জোটে শিক্ষায় গেরুয়াকরনের বিরুদ্ধে তৃনমূল সহ সকলকেই আমন্ত্রন জানানো হয়েছিলো। কিন্তু তৃনমূল কেন্দ্রের জাতীয় শিক্ষা নীতিকেই সমর্থন করছে। ইভিএম নিউজ

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর