শ্রীময়ী

ব্যুরো নিউজ, ১ ডিসেম্বর: কাঞ্চন ও শ্রীময়ীর ফটোশুট

সম্প্রতি এক সংবাদমাধ্যমের হয়ে ফোটোশ্যুট করলেন কাঞ্চন ও শ্রীময়ী। উল্লেখ্য, কয়েকদিন ধরেই বারবার চর্চিত হয়েছেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজ। নেটাগরিকেরা মনে করছে, দুজনে প্রেম করছেন। যদিও দুজনের মধ্যে কেউই তা স্বীকার করতে নারাজ। ওদিকে, বছর দুয়েক আগে কাঞ্চন-পত্নী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় সরাসরি ‘পরকিয়ার অভিযোগ’ তুলেছেন।

মহাকাশে পাড়ি দিতে ইচ্ছুক রাজ্যপাল

এইবার দুজনের সম্পর্কের রসায়ন ধরা পড়লো। কখনও শ্রীময়ী, কাঞ্চনের হাতটা শক্ত করে ধরে রয়েছেন, আবার কখনো মাথা রাখছেন কাঞ্চনের ঘাড়ে। আবার চর্চিত প্রেমিকার গাল ধরে আদরও করে দিতে দেখা গেল কাঞ্চনকে। শুধু তাই নয়। তাঁরা পোশাকেও সকলকে চমকে দিয়েছেন। কখনও লাল-কালো বা হলুদ-সবুজে সেজে উঠলেন তাঁরা। আবার কখনও একই রঙের জামা পরে টুইনিং করতেও ভুললেন না। তবে নেটিজেনদের কাছেই এটাই এখন চর্চার বিষয়। নেটিজেনরা তাদের তুলনা করে ফেললেন শোভন বৈশাখীর সঙ্গে।

নেটিজেনদের মধ্যে একজন কমেন্টে লিখলনে, ‘শোভন বৈশাখী লাইট’। আবার আরেকজনকে কমেন্ট  করতে দেখা গেলো, ‘এক শোভন-বৈশাখী কম ছিল, এরাও এখন এসে জুটেছে সার্কাস দেখাতে’ এই বলে। শোভন চট্টোপাধ্যায় আর বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়েও সোশ্যাল মিডিয়ায় কম ট্রোল হয় না। দুজনেই ভেঙে যাওয়া বিয়ে থেকে বেরিয়ে এসেছেন। প্রাক্তন স্বামী মনোজিতের থেকে ডিভোর্স হাতে পেয়ে গিয়েছেন বৈশাখী। আদালতে চলছে শোভন আর রত্নার ডিভোর্সের মামলা। তবে দুজন দীর্ঘ সময় ধরে আছেন একসঙ্গে, করছেন সহবাস। আইনি সইসাবুদ না হলেও, মা দুর্গার সামনে বৈশাখীর মাথায় সিঁদুর পরিয়ে দিয়েছিলেন শোভন। এমনকী বৈশাখী-মনোজিতের সন্তান মহুলও এখন থাকেন শোভনের সঙ্গেই।

তবে সম্পর্কে শিলমোহর দেননি কাঞ্চন বা শ্রীময়ী দুজনের মধ্যে কেউই। যদিও আজকাল রাস উত্‍সব হোক বা কালীপুজো, সব অনুষ্ঠানেই তাঁদের একসঙ্গে দেখা যায়। উল্লেখ্য, তৃণমূলের বিধায়ক কাঞ্চন। আজকাল তিনি রাজনীতির মঞ্চেও  শ্রীময়ীকে সঙ্গী করে নিয়েছেন। তবে কাঞ্চন প্রসঙ্গ উঠলেই শ্রীময়ী কখনও বলেছেন ‘বন্ধু’ তো কখনও বলেছেন ‘শিক্ষক’! তবে তা কিন্তু মানতে পারছেন না নেটিজেনরা। এখন দেখার যতটা রটেছে, ভবিষ্যতে তেমনটাই কিছু ঘটে কিনা! ইভিএম নিউজ 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর