পিরিয়ড যন্ত্রণা সমস্ত নারী জাতির কাছেই ভীষণ বেদনাদায়ক। তবে ঋতুকালীন ছুটি খুব বেশি কর্ম ক্ষেত্রে দেওয়া হয়না। আর কোনও শিক্ষাক্ষেত্রেও নেই। তাই মাসের কয়েকটা দিন প্রত্যেক ঋতুমতী মহিলার কাছে দুর্বিষহ হয়ে ওঠে। অনেক মহিলাই এই সময় অসহ্য যন্ত্রণা অনুভবও করেন। আবার অনেকের ক্ষেত্রে এতটাই বেশি পরিমাণে রক্তক্ষরণ হয়, যে সেইসময় সব কাজকর্ম প্রায় লাটে ওঠে। ফলে ওই মহিলাদের পক্ষে কাজকর্ম করতে বাড়ির বাইরে যাওয়াটা দুষ্কর হয়ে ওঠে। কিন্তু গুরুত্বপূর্ণ কাজ থাকলে তাকে তো ফেলে রাখা যাবে না। এই সব কিছু বিবেচনা করে কেরলের  বিশ্ববিদ্যালয় এক ঐতিহাসিক ছুটির ঘোষণা করলো ছাত্রীদের জন্য। এক্ষেত্রে চিকিৎসকের কোনও সার্টিফিকেট লাগবে না। একটি মাত্র সাধারণ আবেদনেই ছুটি মঞ্জুর হবে। জানিয়েছে কেরল বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ। সংসদের এই আবেদনকে মান্যতা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর