ব্যুরো নিউজ, ২৬ ডিসেম্বর: আলাদা আলাদা জায়গায় পথ দুর্ঘটনায় মৃত একই পরিবারের ৪ জন

এমনও হয় নাকি! আলাদা আলাদা জায়গায় পথ দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যু হলো একই পরিবারের ৪ জনের। সোমবার পুলিশ জানিয়েছে, তেলেঙ্গানার নালগোন্ডা জেলা কুয়াশাচ্ছন্ন থাকার কারণে এন এইচ ১৮৬- তে দুটি ভিন্ন ভিন্ন সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন সহ প্রান হারিয়েছেন মোট ৫ জন।

পুলিশ জানিয়েছে, রবিবার রাতে ঘন কুয়াশার কারনে এই দুর্ঘটনাগুলি ঘটে। প্রথম দুর্ঘটনায় ভেম্পাহাদে এক পথচারী সহ ২ জনের মৃত্যু হয়েছে। বছর ২৮ এর বাইক আরোহী নাগারাজু তাঁর বাইক দিয়ে ধাক্কা মারে বছর ১৯ এর রামাওয়াত কেশবকে। সেই সময় রামাওয়াত পায়ে হেঁটে যাচ্ছিলেন। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে ২ জনেরই মৃত্যু হয়।

নিজের সার্ভিস রিভলভার দিয়ে নিজের বুকে গুলি | মৃত কনস্টেবল

রামাওয়াত কেশবের পরিবার দুর্ঘটনার কথা জানতে পেরে যখন তারা ঘটনাস্থলের দিকে যাচ্ছিলেন তখন তাদের গাড়ি টাটা এস- এর সাথে কুয়াশাচ্ছন্ন অবস্থার কারণে পার্বতীপুরমের কাছে একটি তেলের ট্যাঙ্কারের সংঘর্ষ হয়। দুর্ঘটনাগ্রস্থ  টাটা এস গাড়িটিতে ভ্রমণকারী ৭ জনের মধ্যে কেশবের পরিবারের  ৩ জন ঘটনাস্থলেই মারা যান। পুলিশ জানিয়েছে,  মৃতরা হলেন- রামাওয়াত পান্ডু (৪০), রামাওয়াত গনিয়া (৪০) ও রামাওয়াত বুজ্জি (৩৮)। অপর ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ আরও জানিয়েছে, নিহত ৫ জন মাল্লেভানি কুন্তা থান্ডা গ্রামের বাসিন্দা ছিলেন। তাদের মৃতদেহ ময়না তদন্তের জন্য মিরিয়ালাগুদা সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ সুত্রে খবর। ইভিএম নিউজ

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর