বিএড

ব্যুরো নিউজ, ২২ নভেম্বর: আত্মঘাতী বিএড পড়ুয়া। চিরকুটে লেখা, ‘আমি হতাশ’

গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করল মুর্শিদাবাদের বিএড পড়ুয়া এক যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের নাম অনুরাগ সরকার। তার বয়স ২৪ বছর। পরিবারের তরফ থেকে জানা গিয়েছে, বিএড কোর্সে ভর্তি হওয়ার পর থেকেই অনুরাগ হতাশায় ভুগছিল। অনুরাগ বিএড কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল। একজন তরতাজা যুবকের এ হেন আত্মহত্যা করার ঘটনায়, শোকস্তব্ধ মুর্শিদাবাদের দৌলতাবাদের বাজারপাড়া এলাকা।

অনুরাগের পরিবারের দাবি, সকালের জলখাবার খেয়ে সে নিজের ঘরে ঢুকে যায়। দীর্ঘক্ষণ ঘর থেকে না বেড়ানোয় সন্দেহ হয় পরিবারের লোকেদের। প্রথমে তাকে খুব ডাকাডাকি করা হয়। কিন্তু অনেক ডাকাডাকি করাতেও কেউ তার কোনো সাড়া পায়নি। দরজা ভেতর থেকে লাগানো ছিল। শেষে পরিবারের লোকজন যখন দরজা ভেঙে ভিতরে ঢোকে তখন তারা যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তড়িঘড়ি তখন তারা যুবককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে উপস্থিত কর্তব্যরত চিকিৎসকেরা যুবককে মৃত বলে ঘোষণা করে।

কলকাতায় ব্যবসায়ী খুনে গ্রেফতার ৪

মৃতের ঘর থেকে পাওয়া গেছে একটি চিরকুট। সেই চিরকুটে লেখা ‘আমি হতাশ’। পরিবারের দাবি, ওই যুবক ভবিষ্যতে শিক্ষক হতে চেয়েছিলেন। কিন্তু রাজ্যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি চলছে তা দেখে রীতিমতো মন থেকে ভেঙে পড়েছিলেন ওই যুবক। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দৌলতাবাদ থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তারা আত্মঘাতী ওই যুবকের ঘরে তল্লাশি চালিয়ে একটি চিরকুট উদ্ধার করে। সেই চিরকুটে লেখা ছিল ‘আমি হতাশ’। তবে সেই লেখা ওই যুবকের কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে। পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলাও রুজু করেছে দৌলতাবাদ থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, ওই ঘটনায় হতাশ হয়েই সেই যুবক আত্মহত্যার পথ বেছে নিয়েছে। ইভিএম নিউজ

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর