ব্যুরো নিউজ, ৯ নভেম্বর: আজ কেমন থাকবে আবহাওয়া? কি বলছে হাওয়া অফিস? 

দুয়ারে শীত কড়া নারলেও যেন পরবো পরবো করে সে আর পরতে পারছে না। সামনেই কালীপুজোর হাতে গোনা আর মাত্র কয়েকদিন। এর মধ্যেই কখনো পরছে গরম তো আবার কখনো পরছে শীত।

শীত কবে পরবে এই নিয়ে বঙ্গবাসীর মনে প্রশ্ন রয়ে গিয়েছে। সকালের দিকে হালকা গরম লাগলেও রাতে কিন্তু শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে। আজ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা সহ দঃ বঙ্গের হাওড়া, হুগলী, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, উঃ ২৪ পরগনা, দঃ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের কোথাও আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ওইসব জেলার আবহাওয়া মূলত শুষ্কই থাকবে।

বাংলায় এবার দেদারে ফাটবে দোদমা, চকলেট বোমা!

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯.৪ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রী কম ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১.২ ডিগ্রী সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পে আদ্রতার পরিমান সর্বাধিক থাকবে ৯৬ শতাংশ ও সর্বনিম্ন থাকবে ৪৬ শতাংশ।

আজ দঃ বঙ্গের পাশাপাশি উঃ বঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পঙের কোথাও আগামী ২৪ ঘণ্টায় কোন বৃষ্টিপাত হবেনা। ফলে দঃ বঙ্গের পাশাপাশি উঃ বঙ্গের আবহাওয়াও মূলত শুষ্ক থাকবে।  ইভিএম নিউজ

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর