অরূপ পাল, ৮ মার্চঃ শিল্ড জয়ী মুম্বাই এফসিকে হারিয়ে আইএসএল টুর্নামেন্টের ফাইনাল খেলার দৌড়ে এক পা এগিয়ে গেলো সুনীল ছেত্রীদের বেঙ্গালুরু এফসি। মঙ্গলবার আরব সাগরের তীরে মুম্বাই ফুটবল এরিনায় খেলতে নেমে সুনীলরা এক শূন্য গোলে হারাল মুম্বাই সিটি এফসিকে। হোম ম্যাচ হেরে গিয়ে লিগ ও শিল্ড চ্যাম্পিয়ন মুম্বাই এখন বেশ খানিকটা ব্যাকফুটে।

খেলা শুরুর পর থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখলেও কাজের কাজ অর্থাৎ গোল করতে না পারায় শেষ পর্যন্ত হারের মুখ দেখতে হয় মুম্বাই সিটির ফুটবলারদের। তবে এই ম্যাচে বেঙ্গালুরুর ডিফেন্সে খেলা সন্দেশ ঝিঙ্গন এবং প্রবীর দাস পথের কাঁটা হয়ে দাঁড়ান মুম্বাই ফুটবলারদের সামনে।দলের তারকা গোলকিপার গুরপ্রীত সান্ধু তিন কাঠির নীচে  অপ্রতিরোধ্য।এইদিন গুরপ্রীতের অসাধারণ খেলার সুবাদে গোলের রাস্তা তৈরি করতে ব্যর্থ হয় লিগ শিল্ড চ্যাম্পিয়ন মুম্বাই ফুটবলাররা।

প্রথমার্ধে খেলার ফলাফল গোলশূন্য হলেও ম্যাচ শেষ হওয়ার এগারো মিনিট আগে জয়সূচক গোলটি করেন সুনীল ছেত্রী।এদিন গোল করার অসংখ্য সুযোগ নষ্ট না করলে হ্যাটট্রিকের সুযোগ ছিল সুনীলের কাছে। ম্যাচের সেরা ফুটবলার নির্বাচিত হন বেঙ্গালুরু এফসির ডিফেন্ডার প্রবীর দাস। ফিরতি পর্বের ম্যাচে ঘরের মাঠে ড্র করতে পারলেই ফাইনালে খেলার ছাড়পত্র সংগ্রহ করতে পারবে বেঙ্গালুরু এফসি।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর