হাড়

ব্যুরো নিউজ, ১২ ডিসেম্বর: হাড় ভেঙে যাওয়ায় বুধবার হবে মদনের অস্ত্রোপচার


গত সপ্তাহে হঠাৎ করেই আসুস্থ হয়ে পরেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। তড়িঘড়ি এসএসকেএম-এর উডবার্ন ইউনিটে ভর্তি করা হয়েছিল মদন মিত্রকে। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন তিনি।
কাকুর রিপোর্ট চেয়ে SSKM-কে চিঠি ইডির
গত কয়েকদিন ধরে এসএসকেএম হাসপাতালে চিকিৎসা চলছে তৃণমূল বিধায়ক মদন মিত্রের। নিউমোনিয়া নিয়ে ভর্তি হন মদন। বৃহস্পতিবার রাতে হঠাৎ তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কমে যায়। এরপরেই নয়া বিপত্তি। জানা যায়, হাড় ভেঙে গিয়েছে কামারহাটির বিধায়কের। চিকিৎসকেরা তাই বিধায়কের অস্ত্রোপচার করার প্রস্তুতি শুরু করেছেন।

জানা যাচ্ছে, বুধবারই হবে তাঁর অস্ত্রোপচার। আপাতত ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন মদন মিত্র। বুধবার ট্রমা কেয়ারে অস্ত্রোপচার হবে বলে জানা যায়। গত বৃহস্পতিবার রাতে আচমকা অবস্থার অবনতি হয় তাঁর। হঠাৎ শুরু হয় কমপালসানা বা খিঁচুনি। জানা যায়, খিঁচুনিতে কাঁধের হাড় ভেঙে যায় মদন মিত্রের। তারপর থেকেই সিসিইউ-তেই আছেন তিনি। সেই রাতে তাঁকে বাইপ্যাপ সাপোর্টও দিতে হয়েছিল বলে জানা যায়। তবে অক্সিজেনের মাত্রা আপাতত স্থিতিশীল রয়েছে। উন্নতি হয়েছে শারীরিক অবস্থার। আগামী বুধবারই তাঁর অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। ইভিএম নিউজ

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর