সাঁইথিয়া

ব্যুরো নিউজ, ১৯ ডিসেম্বর: সাঁইথিয়ার প্রতিবাদ সভায় বিরোধী দলনেতা শুভেন্দু

সোমবার বীরভূম জেলার সাঁইথিয়ায় ভারতীয় জনতা পার্টির একটি প্রতিবাদ সভা আয়োজিত হলো। পশ্চিমবঙ্গে লাগামহীন দুর্নীতি, সারের কালোবাজারি, কৃষক আত্মহত্যার প্রতিবাদে ও অন্নদাতা কৃষকদের অধিকারের দাবিতে ১৮ ডিসেম্বর সন্ধ্যায় বীরভূমের সাঁইথিয়ার ইউনিয়ন মোড়ে বিজেপির কিষান মোর্চার ডাকে অনুষ্ঠিত হলো এই প্রতিবাদি সভার।

কচ্ছপ পাচারে ধৃত ২

এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রথমেই বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা ও বীরভূমের একমাত্র বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহার নেতৃত্বে জেলার কর্মী-সমর্থকদের নিয়ে সাঁইথিয়া পুরশহরে একটি পদযাত্রা হলো। পরে শুভেন্দু অধিকারীকে কৃষক সমাজের ব্যবহৃত লাঙ্গল ও টোপা দিয়ে বরণ করে নেওয়া হয়।

 

তিনি বলেন, কৃষকদের নামে ভুয়ো একাউন্ট খুলে ভারত সরকারের পাঠানো পাঁচ হাজার কোটি টাকা লুঠ করেছে তৃণমূল। এই চোর সরকার বাংলায় কৃষকদের সর্বনাশ করেছে। কেন্দ্রের শস্যবীমা থেকে বাংলার কৃষকরা বঞ্চিত বলে তিনি বক্তব্য তুলে ধরেন।আগামী দিনে এই চোর তৃণমূলকে ছুঁড়ে ফেলে দেওয়ার আহ্বান জানান তিনি। ইভিএম নিউজ 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর