সলমনের

ব্যুরো নিউজ, ২৭ নভেম্বর: সলমনের বন্ধুর বাড়িতে গুলি! সলমনকেও হুমকি গ্যাংস্টারের!

পাঞ্জাবি গায়ক জিপ্পি গরিওয়ালের বাড়িতে এলোপাথারি গুলি! এরপর সলমন খানকে হুমকি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের!

জাহাজ একাশি

কানাডায় থাকেন পাঞ্জাবি গায়ক জিপ্পি গরিওয়াল। শনিবার তাঁর ভেনক্যুভারের হোয়াইট রক এরিয়ার বাড়ির সামনে হামলা চালায় একদল দুষ্কৃতী। তবে এরপরই ঘটনার দায় স্বীকার করে কুখ্যাত লরেন্স। এক ফেসবুক পোস্টে সলমন খানকে উদ্দেশ্য করে এক বার্তা দেওয়া হয়। সেখানে সরাসরি লেখা হয়, তুমি তো সলমন খানকে ভাই বলে ডাকো। এবার তোমার ভাইয়ের সময় এসেছে তোমাকে বাঁচানোর।

সলমন খানের উদেশ্যে বার্তা দেওয়া হয়, “সলমন একদম ভেবো না যে দাউদ তোমাকে বাঁচাবে। এবার কেউ বাঁচাতে পারবে না তোমাকে। সলমন এখন তুমি আমাদের হাতের নাগালে। এটা ট্রেলার দেখালাম। এবার পুরো সিনেমা দেখানো বাকি। যে দেশে যাওয়ার ইচ্ছে যাও। মৃত্যুর জন্য কোনও ভিসার প্রয়োজন হয় না। ওটা অপ্রত্যাশিতভাবেই আসে।”

জিপ্পি গরিওয়ালের বাড়িতে গুলি চালানোর ঘটনায় স্তম্ভিত গোটা পাঞ্জাবি মিউজিক ইন্ডাস্ট্রি। যদিও জিপ্পি বা সলমন কেউই এখনও এই ঘটনায় কোনও প্রতিক্রিয়া দেননি। প্রসঙ্গত, বছর খানেক ধরেই ভাইজানকে খুনের হুমকি দিয়ে আসছে বিষ্ণোই গ্যাং মাস্টার লরেন্স। এবার সামাজিক মাধ্যমে প্রকাশ্যে হুমকি! ইভিএম নিউজ

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর