সম্পত্তি

ব্যুরো নিউজ, ১৫ নভেম্বর: সম্পত্তির জেরে বিবাদ| আহত ২

সম্পত্তির বিবাদের জেরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ। এই সংঘর্ষে মাথা ফাটল দুই মহিলার। ঘটনাটি ঘটেছে আসানসোল- দুর্গাপুর থানার অন্তর্গত পশ্চিম বর্ধমানের কাঁকসার সিলামপুরে।

সূত্রের খবর, মঙ্গলবার সকাল ১১টা নাগাদ আহত দুই মহিলা কাঁকসা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
কাঁকসা সিলামপুরের বাসিন্দা আক্রান্ত হামিদা বিবির অভিযোগ, তার মেজো দেওর সম্পত্তি ভাগাভাগির জন্য তাদের সবাইকে ও তার শ্বশুরকে নানান হুমকি ও গালাগালি দিতে থাকে।

বাড়ির ছাদ থেকে পরে মৃত্যু এক বৃদ্ধার

মঙ্গলবার সকালে তার মেজো দেওর ও তার শশুর বাড়ীর লোকজন তার স্বামীকে মারধর করতে থাকে। স্বামীকে বাঁচাতে গিয়ে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। মারধর করা হয় তার ননদকেও। হামিদা বিবি ও তার ননদ জরিনা খাতুনের মাথা ফেটে যায়।

গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করানো হয়। এরপর কাঁকসা থানার পুলিশের দারস্ত হন হামিদা বিবি ও তার ননদ।

 

অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে কাঁকসা থানার পুলিশ। ইভিএম নিউজ 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর