ব্যুরো নিউজ: শহরে সাতসকালে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা। পথ দুর্ঘটনার জেরে বেঘোরে প্রাণ হারালেন ফুটপাথবাসীবেনিয়াপুকুর সার্কাস এভিনিউয়ের ঘটনা। ঘটনায় গাড়ির চালককে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি দুধের গাড়ি। ফলে দাঁড়িয়ে থাকা গাড়িটি সোজা ফুটপাথে ঘুমন্ত ওই ব্যক্তির উপর পড়ে। কিছু বুঝে ওঠার আগেই গাড়িটি সেই ফুটপাথবাসীকে পিষে দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ আধিকারিকরা। সেখানে নিয়ে যেতেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

এখনও পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তবে ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। গাড়িটিকে নিয়ে যাওয়া হয়েছে কড়োয়া থানায়। ইতিমধ্যেই গ্রেফতার গাড়ির চালক। ইভিএম নিউজ

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর