ব্যুরো নিউজ, ২৭ নভেম্বর: যুবককে কুপিয়ে খুন করার অভিযোগে ধৃতকে গণধোলাই

শনিবার রাতে সাহেব আলী নামে ২২ বছরের এক যুবককে কুপিয়ে খুন করা হয়। সেই খুন করার অভিযোগ ওঠে বিট্টু সরদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে। পাশাপাশি সাহেব আলীকে বাঁচাতে গিয়ে আহত হন সাহেব আলীর প্রতিবেশী মোক্তার নামে এক ব্যক্তি।

লিভ ইন পার্টনারকে ধারালো অস্ত্র দিয়ে মারার অভিযোগ

অভিযুক্ত বিট্টু সর্দার ঘটনার পর পালিয়ে যায়। কিন্তু পরে স্থানীয়রা তাকে খুঁজে বেলেঘাটা ব্রিজের নীচে চিংড়িঘাটার কাছে তার উপর চড়াও হয়। তারা তাকে মারধর করে। পুলিশ এলে পুলিশের উপর ক্ষোভ উগড়ে দেন পরিবারের লোকজন ও স্থানীয়রা।

এরপর ঘটনাস্থলে আসেন মন্ত্রী সুজিত বসু। তিনি সেখানে এসে মৃত সাহেব আলীর পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন। তিনি মৃতের মায়ের সঙ্গে কথা বলে আশ্বাস দেন অভিযুক্তের উপযুক্ত শাস্তি হবে বলে। পরিবারের লোকজনেরা ও প্রতিবেশীরা অভিযুক্তের ফাঁসি চান বলে জানিয়েছেন সুজিত বসুকে। ইভিএম নিউজ 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর