মেসি, নেইমার, এমব্যাপে ত্রয়ী মাঠে থাকা সত্ত্বেও পিএসজি-র হার। এর আগের ম্যাচেও তারা হেরেছিল। তবে সে ম্যাচে ছিলেন না মেসি। ফরাসি লিগ-ওয়ানে সে ম্যাচে পিএসজি ১-৩ গোলে হেরেছিল দ্বিতীয় স্থানে থাকা লেন্সের বিরুদ্ধে। এবার রেনেসের কাছে ১-০ গোলে হেরে পিএসজি-কে দ্বিতীয় স্থানে থাকা লেন্সের সমকক্ষ হতে হলো। খেলার ৬৫ মিনিটে রেনেসের পক্ষে একমাত্র গোলটি করেন অধিনায়ক হামারি ট্রাওরে। বিশ্বকাপের পর জোড়া ম্যাচে হারের ফলে পিএসজি কিছুটা হলেও এবার কোনঠাসা। এই দুই ম্যাচে হারের আগে চলতি মরসুমে টানা ২৩ ম্যাচে অপরাজিত ছিল পিএসজি। বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করে মেসি বিশ্ৰামে ছিলেন। কিন্তু এ ম্যাচে তাঁকে বা অন্য দুই তারকাকে ছন্দে পাওয়া যায়নি

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর