দিতে

ব্যুরো নিউজ, ৩০ নভেম্বর: মহাকাশে পাড়ি দিতে ইচ্ছুক রাজ্যপাল

পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব সামলানোর পর থেকেই চলছে রাজ্য ও রাজ্যপাল সংঘাত। আর এই বিরামহীন তিক্ততার মাঝেই বুধবার সকালে রাজ্যপালের গলায় শোনা গেলো একটা অন্য সুর। রাজভবনে ‘ গ্লোবাল এনার্জি পার্লামেন্ট’- এর সভায় ইসরোর চেয়ারম্যান এস সোমনাথের কাছে আচমকাই মহাকাশে পাড়ি দেওয়ার আবদার করে বসেন সিভি আনন্দ বোস।

অনুষ্ঠানে ইসরো’র গগনযানে চাপিয়ে মহাকাশে নভশ্চর পাঠানোর প্রস্তুতি নিয়ে যখন আলোচনা চলছে তখনই আবদারের সুরে রাজ্যপাল বলেন, “যদি কোনও দিন মহাকাশে মানুষ পাঠানো হয়, তা হলে আমার কথা মনে রাখবেন। আমি যেতে আগ্রহী”।

সাঁতারে জয়ী বছর সতেরোর যুবক| ঝুলিতে ১৭ টি মেডেল

রাজ্যপালের আবদার যে নিছক ‘কৌতুক’ নয়, বিকেলেই অন্য এক অনুষ্ঠানে তিনি জানিয়ে দেন। রাজ্যপালের সংক্ষিপ্ত জবাব, মহাকাশে পাড়ি দেওয়ার ব্যাপারে আমি খুবই আগ্রহী”! ইভিএম নিউজ 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর