ব্যুরো নিউজ, ৪ সেপ্টেম্বর: বেহাল রাস্তা-ব্রিজের কাজ | দুই নিয়েই দুর্ভোগ। রাস্তার বেহাল অবস্থা। পাশাপাশি দীর্ঘদিন ধরে চলছে চড়িয়ালা সেতু তৈরির কাজ। ফলে চরম দুর্ভোগ স্থানীয়বাসিন্দা থেকে নিত্যযাত্রীদের।

বালি মাফিয়ারাদের রুখতে রাস্তায় মহিলারা

একেতো রাস্তা খানাখন্দে পরিপূর্ণ তারই সঙ্গে উপরি পাওনা হিসাবে চলছে সেতু তৈরির কাজ। এই দুই নিয়েই দুর্ভোগ। শহরের একটি ব্যাস্তত্তম রাস্তা বজবজ ট্যাঙ্ক রোড। অফিসটাইমে তো পা ফেলাই দায়। কিন্তু বজবজের চড়িয়ালা সেতু কাজ চলায় সেই দুর্ভোগই আরও চরমে উঠেছে সাধারণ মানুষের। ঘণ্টার পর ঘণ্টা ধরে ট্রাফিক জ্যামে আটকে নিত্যযাত্রীরা। রাস্তার এক দিক বন্ধ করে চলছে সেতু তৈরির কাজ। ফলে উল্টো দিক দিয়েই যাতায়াত করতে হচ্ছে দু’দিকের গাড়ি থেকে শুরু করে পথ চলতি মানুষদের। ফলে ১মিনিটের পথ পেরতেই কেটে যাচ্ছে ঘণ্টা। পাশাপাশি রাস্তার ফুটপাতও দখল হয়ে যাচ্ছে বলে অভিযোগ সাধারণ মানুষের। ইভিএম নিউজ

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর